নজরবন্দি ব্যুরোঃ এবার চতুর্থ ঢেউ কি আসন্ন? ওমিক্রনের নতুন রূপের খোঁজ মিলতেই দেশজুড়ে ফিরছে আতঙ্কের পরিবেশ। রবিবার ভারতীয় সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম দেশে ওমিক্রন ভেরিয়েন্টের দুই সাবভেরিয়েন্ট ‘বিএ.৪’ এবং ‘বিএ.৫’-এর উপস্থিতি নিশ্চিত করল।
আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? বিরাট সতর্কতা জারি করল কেন্দ্র।


ওমিক্রনের এই উপপ্রজাতির সংক্রমণের কারণে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ঢেউ আছড়ে পড়েছিল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশেও এই দুই সাবভেরিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। তবে করোনার নতুন রূপের খোঁজ মেলার পরেও দেশে সপ্তাহের প্রথম দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ২হাজার ২২ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের।

যা রবিবারের চেয়ে অনেকটাই নিম্নমুখী। এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে ২০৯৯ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা একদিনে কমেছে শতাধিক।



এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস ১৪ হাজার ৮৩২। সুত্রের খবর, তেলেঙ্গানার ৮০ বছর বয়সি এক পুরুষের দেহে পাওয়া গিয়েছে ওমিক্রনের নতুন সাবভেরিয়েন্ট ‘বিএ.৫’। তিনিও টিকার সম্পূর্ণ ডোজ পেয়েছেন এবং তাঁরও গুরুতর কোনও উপসর্গ দেখা যায়নি।

ওমিক্রনের নতুন রূপের খোঁজ দেশে, তবুও নিম্নমুখী কোভিড গ্রাফ
তবে এই ক্ষেত্রেও রোগীর কোনও ভ্রমণের ইতিহাস না থাকায় আশঙ্কা করা হচ্ছে, ওমিক্রনের দুটি সাবভেরিয়েন্টই স্থানীয় স্তরে ছড়াতে শুরু করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ‘বিএ.৪’ এবং ‘বিএ.৫’ আক্রান্ত রোগীদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সন্ধান করা শুরু হয়েছে।







