নজরবন্দি ব্যুরো: অবশেষে, দেশে দৈনিক সংক্রমণ নামলো ১ লাখেরও নীচে, কমলো মৃত্যু হারও। বেশ কয়েকমাসের কঠিন লড়াইয়ের পর দেশের করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের দিকে। কমেছে দৈনিক সংক্রমনের সংখ্যা একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও।
আরও পড়ুনঃ মদন মিত্রর বাড়িতে আগুন! পুড়ে ছাই একতলা।


সরকারের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতের নতুন করে করণা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। এর আগে এপ্রিল আমসের শুরুতে ছিল সংক্রমণ তালিকা ৯০ হাজারের নীচে। তার পর থেকেই উত্তোরত্তর বড়ছিলো দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছিলো মৃত্যু মিছিল। বেশ কয়েকমাস পরে ধীরে ধীরে স্বস্তি ফিরছে দেশ।
গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এক লক্ষ ৮৫ হাজার ৭৪৬ জন। মৃত্যু হয়েছে ২১১৫ জনের। সবমিলিয়ে দেশে করনা আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮৯ লক্ষ্য ৯৬ হাজার ৯৪৯ জন। অপরদিকে দেশজুড়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই কোটি ৭৩ লক্ষ্য ৩৬ হাজার ৭৯৯ জন মানুষ। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলির মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র কর্ণাটক কেরল এবং চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সংক্রমণ এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটেছে এখনো পর্যন্ত।
অবশেষে, দেশে দৈনিক সংক্রমণ নামলো ১ লাখেরও নীচে, কমলো মৃত্যু হারও। আক্রান্তের নিরিখে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৭ জন মানুষ। ফলে সব মিলিয়ে গোটা দেশের সার্বিক করোনা পরিস্থিতি আপাতত বেশ খানিকটা নিম্নগামী। তবে বিশেষজ্ঞদের ধারণা এই মুহূর্তে আমরা সতর্কতামূলক ব্যবস্থা যদি হালকা করি তবে সামনে রয়েছে আরো বড় বিপদ।










