কিছুটা হলেও গোটা দেশে বাড়ল করোনা সংক্রমণের হার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুটা হলেও গোটা দেশে বাড়ল করোনা সংক্রমণের হার। সামান্য হলেও বাড়ল করোনা সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন। দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন।

গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০ জন। দেশে করোনা সংক্রমণ আবারও কিছুটা বাড়ার পাশাপাশি খানিকটা কম মৃত্যু। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৮ জন।

আরও পড়ুনঃ তিন মাস পর মহানগরী করোনা মৃত্যুহীন, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ

দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন। ইতিমধ্যে তৃতীয় ঢেউ আসতে কেন্দ্রের সরকার প্রস্তুতি নিচ্ছে।এদিকে রাজ্যেও অনেকটা বেশি করোনাবিধিনিষিধের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

কিছুটা হলেও গোটা দেশে বাড়ল করোনা সংক্রমণের হার।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে ৪০ কোটি ৪৯ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত