নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা ঝড় অব্যাহত, টানা দেড়মাস আক্রান্তের থেকে বেশি ছিল সুস্থতার সংখ্যা। কিন্তু শীত বাড়তেই ফের বাড়ছে উদ্বেগ। কমছে সুস্থতার সংখ্যা। যার জেরে প্রায় নিয়মিত বাড়ছে অ্যাকটিভ কেস অর্থাত্ চিকিত্সাধীন রোগীর সংখ্যা। নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯৩ লক্ষ ৯ হাজার ৭৮৮ তে। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৭১৫ জনের।
আরও পড়ুনঃ “ডাকলে আমিও দিল্লি যাব, আন্দোলন করব।” মমতা
দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৫৫৫ জন। করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছে মোট ৮৭ লক্ষ ১৮ হাজার ৫১৭ জনের। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৯ হাজার ৩৭৯ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩০৮২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় ফের দু’নম্বরে উঠে এসেছে ভারত।
আমেরিকার পরেই ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেশি। দেশে সুস্থতার হার ধীর গতিতে বাড়ছে। আজকের হিসেবেও ৯৩ শতাংশেই আটকে আছে কোভিড রিকভারি রেট। ৮৭ লাখ কোভিড রোগী সুস্থ হয়েছেন দেশে। আইসিএমআর জানিয়েছে, ১৩ কোটি ৭০ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে আজ অবধি। গতকাল ১১ লাখ করোনা পরীক্ষা হয়েছে দেশে।
অপরদিকে রাজ্যের করোনা পরিস্থিতি খুব একটা ভালোনা সেতা বলা জেতেই পারে। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ৫২জনের। নতুন করে সংক্রমিত ৩,৫০৭জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা।
দেশে করোনা ঝড় অব্যাহত, দৈনিক মৃত্যুতে একই অবস্থানে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৪৯৮। এখনও পর্যন্ত মোট মৃত ৮হাজার ২২৪। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বৃহস্পতিবার রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা।







