করোনার গ্রাসে মেয়রের ওএসডির পরিবার, আক্রান্ত পুর কমিশনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার গ্রাসে মেয়রের ওএসডির পরিবার। জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাঁচ জন আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন পুরসভার কমিশনার বিনোদ কুমার।

আরও পড়ুনঃ Tollywood: ফের আংশিক লোকডাউন, বিপদের মুখে টলিপাড়া।

সূত্রের খব্বর, ওএসডির পরিবারের সকলেই এই মুহুর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন পুরসভার কমিশনার। যদিও সকলের অবস্থা অনেকটা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তাঁরা।

কিছুদিন আগেই কলকাতার মেয়র পদে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিধায়ক তাপস রায়, ৪ নম্বর বরোর চেয়ারম্যান। দিন কয়েক আগেই আক্রান্ত হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও।

করোনার গ্রাসে মেয়রের ওএসডির পরিবার, বাড়ছে করোনার দাপট 

করোনার গ্রাসে মেয়রের ওএসডির পরিবার, বাড়ছে করোনার দাপট 
করোনার গ্রাসে মেয়রের ওএসডির পরিবার, বাড়ছে করোনার দাপট 

অন্যদিকে, রাজ্যে সাত দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তাঁর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১,৮৭৭ জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬,১৫৩ জন। যদিও স্বাস্তি রয়েছে মৃত্যুর হারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত