অক্সিজেন না পেয়ে প্রাণ হারালেন করোনা রোগী, তুমুল চাঞ্চল্য বেলেঘাটা আইডি তে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অক্সিজেন না পেয়ে প্রাণ হারালেন করোনা রোগী, গোটা দেশ জুড়ে ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। এমন অবস্থায় হাসপাতাল বেড থেকে অক্সিজেন রেমডিসিভ সবকিছুর অভাব দেখা যাচ্ছে দেশে. উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে গুজরাট মহারাষ্ট্র অক্সিজেন এর অভাবে একের পর এক রোগী মৃত্যুর খবর ভেসে আসছে।

আরও পড়ুনঃ সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তার চেয়েও ক্ষতিকারক ‘গেরুয়া’! তোলপাড় তৃণমূল প্রার্থীর পোস্টারে 

এদিকে রাজ্যও আজ একই ঘটনার সাক্ষী থাকল। বেলেঘাটা আইডি তে অক্সিজেন এর অভাবে রোগী মৃত্যুর চরম অভিযোগ উঠলো। গত ১৫ ই এপ্রিল আইডি-তে করােনা আক্রান্ত হয়ে ভর্তি হন বেহালার পর্ণশ্রীর ৭৭ বছরের ইলা সরকার। পরিবারের অভিযােগ এতদিন করােনা চিকিৎসায় আইসিউতে রাখা হয়েছিল ইলা দেবীকে কিন্তু গতকাল পরিবারের সঙ্গে আলােচনা না করেই জেনারেল বেড়ে দিয়ে দেওয়া হয়।

আর তারপরেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ইলা সরকারের। পরিবারের তরফে অভিযােগ, ‘জেনারেল বেডে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রােগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন না পেয়েই রােগীর মৃত্যু হয়েছে।’ যদিও বেলেঘাটার সুপার এই অভিযোগকে সম্পূর্ন উড়িয়ে দিয়ে জানিয়েছেন অক্সিজেনের অভাবে বা গাফিলতির কারণে মৃত্যু হয়নি।

অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে. যদিও তাতে থামেনি বিতর্ক। রোগীর পরিবার এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ. প্রসঙ্গত আজও রাজ্যে অক্সিজেনের অভাব নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে অক্সিজেনের ঘাটতি রয়েছে। সামলানাের চেষ্টা করছি। এই সুযােগে যাতে অক্সিজেনের দাম না বাড়ে তার জন্যও পদক্ষেপ করা হয়েছে।’

অক্সিজেন না পেয়ে প্রাণ হারালেন করোনা রোগী, এছাড়াও রাজ্যে করােনা চিকিৎসায় পর্যাপ্ত বেড বাড়ানাে নিয়েও তৎপর স্বাস্থ্যমন্ত্রক তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার রাজ্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহে কি ব্যবস্থা নেয় কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন