নাগালের বাইরে সংক্রমণ, দেশে একদিনে আক্রান্ত ২ লক্ষ, দৈনিক মৃত্যু ১০০০ পার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নাগালের বাইরে সংক্রমণ, দেশে একদিনে আক্রান্ত ২ লক্ষ, দৈনিক মৃত্যু ১০০০ পার। কুখ্যাত কামব্যাক। তবে শুধু কামব্যাক নয় নিজের শক্তি দ্বিগুন বাড়িয়ে ফিরে এসেছে করোনা। সেকেন্ড ওয়েভের সেই দাপট সামলাতে হিমশিম অবস্থা দেশের।

আরও পড়ুনঃ বাড়ছে করোনা, একই দিনে চার দফার ভোট চাইছে তৃণমূল।

বাগে আনা দূরের কথা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ভারতে মাত্র ১০ দিনে দ্বিগুণ সংক্রমণ, এই প্রথম দেশে দৈনিক আক্রান্ত ছাড়াল ২ লক্ষের গণ্ডি। গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ একদিনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেল। আমেরিকার পর শুধু ভারতেই একদিনে আক্রান্ত ২ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩৯ জন। এর জেরে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ ছাড়াল। মোট আক্রান্তের নিরিখেও বিশ্বে দ্বিতীয় ভারত। প্রথম আমেরিকা। করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে দেশে একদিনে আক্রান্ত ১ লক্ষ পেরোয়নি।

এ বছর ৫ এপ্রিল প্রথমবার ১ লক্ষ পেরিয়েছিল দেশের দৈনিক সংক্রমণ। দেড় লক্ষ পেরোয় ১১ এপ্রিল। ১৫ এপ্রিল ২ লক্ষও পেরিয়ে গেল। মাত্র ১০ দিনের মধ্যে দেশে এক দিনে সংক্রমণ দ্বিগুণ হল। করোনার দ্বিতীয় ঢেউ যে আরও বড় আকারে এসেছে তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের পরিসংখ্যানই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে মোট ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন কোভিডে প্রাণ হারালেন দেশে।

দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন। এমন অবস্থায় মুম্বইয়ের একটি পাঁচ তারা হোটেলকে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলল মুম্বাই শহর কর্তৃপক্ষ। এই পাঁচতারা হোটেলে অপেক্ষাকৃত কম ঝুকিপূর্ণ রোগীদের চিকিৎসা চলবে। জানা গিয়েছে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালগুলি চার ও পাঁচতারা হোটেলগুলির সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জোট বাঁধছে। যে সব রোগীদের অবস্থা গুরুতর নয় সেই রোগীদের এই ধরণের হোটেলগুলিতে এনে রাখা হতে পারে।

নাগালের বাইরে সংক্রমণ, দেশে একদিনে আক্রান্ত ২ লক্ষ, দৈনিক মৃত্যু ১০০০ পার। সেক্ষেত্রে বেড সংকুলান সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে। করোনা আটকাতে ফের যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়েছে দেশে। করোনার বাড়বাড়ন্ত আটকাতে ফের পুরনো পন্থা লকডাউনের পথে সরকার হাঁটলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর