কর্তব্যরত নার্সের মৃত্যু করোনায়, প্রয়াত পিজি হাসপাতালের সেবিকা প্রিয়াঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্তব্যরত নার্সের মৃত্যু করোনায়, প্রয়াত পিজি হাসপাতালের সেবিকা প্রিয়াঙ্কা।করোনার বলি হলেন এস এস কে এম হাসপাতালের এক নার্স। এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর। মৃত নার্সের নাম প্রিয়াঙ্কা মন্ডল। পিজি হাসপাতালে কর্তব্যরত অবস্থাতেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় গত ১৬ই জুলাই। সাথে সাথেই চিকিৎসা শুরু করা হয় তাঁর বিভাগেই। স্যাম্পেল টেস্ট করা হয় করোনার। ১৮ই জুন রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

আরও পড়ুনঃ রাজ্যে ভয়ানক করোনা সংক্রমণ কে টেক্কা দিচ্ছে স্বস্তিজনক সুস্থতার হার।

রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে বেলেঘাটা আইডি তে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউ তে স্থান্তরিত করা হয় সেখানেই গত দশ দিন তিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রিয়াঙ্কার ১১ বছরের এক সন্তান রয়েছে। তাঁর পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে করোনা পরীক্ষার জন্য। আপাতত তাঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে।পাশাপাশি হাঁসপাতালের কার্ডিওলজি বিভাগটিকে সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে।

কর্তব্যরত নার্সের মৃত্যু করোনায়, প্রয়াত পিজি হাসপাতালের সেবিকা প্রিয়াঙ্কা।। প্রিয়াঙ্কার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ার আগে পর্যন্ত তিনি কাজ করছিলেন হাসপাতালে। সেই কারনে তাঁর সমস্ত সহকর্মী এবং চিকিৎসাধীন রোগীদের করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট করা হচ্ছে। সূত্রের খবর সেবিকা প্রিয়াঙ্কা মণ্ডলের দেহ পরিবারের হাতে দেওয়া হবে না। তবে পরিবার এবং সন্তান কে দেখতে দেওয়া হবে শেষবারের মত। দেহ সৎকার করবে কলকাতা পুরসভা।

উল্লেখ্য, গতকাল শেষ বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন! নতুন ২ হাজার ১১২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩০ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৯ টি। ৩৯ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ ।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৬৬ জন। এদিনের ২ হাজার ১৬৬জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯১৭ জন। এদিন ২ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫.৬২ শতাংশ করোনা আক্রান্ত।

অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৫০২ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত কমেছে ৯৩ জন। অন্যদিকে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৭ হাজার ৫ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ২২ হাজার ১৯০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ১৩৫ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন