COVID-19 in India: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার, বাড়ল মৃতের সংখ্যাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৭,৫৩২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৮২,১৮,৭৭৩ জন।

আরও পড়ুনঃ Coronavirus in West Bengal: ২৪ ঘণ্টায় মৃত ৩৮, রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ!

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৭,৬৯৩। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,২৮৭। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫.০৩ শতাংশ।

দৈনিক করোনা আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩,৬৯৭ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। একদিনে আক্রান্তের সংখ্যা ৪০,৪৯৯ জন। কেরলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪,২১৭ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২৬,৯৮১। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২০,৯৬৬ জন। রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১,৪৪৭ জন।

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার, বাড়ছে ওমিক্রনের দাপট 

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার, বাড়ছে ওমিক্রনের দাপট 
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার, বাড়ছে ওমিক্রনের দাপট

তবে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও অনেকটা কমেছে হাসপাতালে ভর্তির সংখ্যা। এর কারণ হিসাবে করোনার টিকাকরণকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন বিশেষজ্ঞরা। সেকথা মাথায় রেখেই বুস্টার ডোজের টিকাকরণ শুরু করেছে কেন্দ্র সরকার। প্রায় ৭০ শতাংশ জনগণ ইতিমধ্যেই করোনার দুটি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন