Coronavirus in West Bengal: ২৪ ঘণ্টায় মৃত ৩৮, রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমতেই চাইছেনা করোনা ভাইরাসের সংক্রমনের গতি। গতকাল কিছুটা স্বস্তি মিললেও আজ টেস্ট বাড়তেই ফের বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বাগে এসেও যেন আসছে না মারণ করোনা। ডিসেম্বর মাসেও রাজ্যে যেখানে সুস্থতার হার ছিল ৯৮ শতাংশের উপরে তা আজ কমে দাঁড়িয়েছে ৯১ শতাংশে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।

আরও পড়ুনঃ হকার সমস্যার সমাধান, শুরু Kalighat Skywalk তৈরির কাজ

আজ রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। এখন পর্যন্ত কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৯৩ জন। রাজ্যের মৃত্যু গড় এখন ১.৫ শতাংশ। তবে পশ্চিমবঙ্গ জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস কমেছে ৪ হাজার ৯ টি। এই মুহুর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭০২।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১৫ হাজার ৪১৮। কোভিড টেস্ট হয়েছে ৬৭ হাজার ৪০৪ টি। সব থেকে বেশি সংক্রামিত জেলা হিসেবে গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

চতুর্থ স্থানে রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৫৪৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। পঞ্চম স্থানে রয়েছে জেলা হাওড়া। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর বঙ্গেও। আজ দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। জলপাইগুড়ি জেলাতে আক্রান্ত হয়েছে ৪৩৪ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

২৪ ঘণ্টায় মৃত ৩৮, রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ!

২৪ ঘণ্টায় মৃত ৩৮, রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ!
২৪ ঘণ্টায় মৃত ৩৮, রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ!

মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল ১৬.৯৮ শতাংশ। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৩ শতাংশ কম।  সব মিলিয়ে গত ৭ দিনে বাংলার পজিটিভিটি রেট কমেছে ১৭ শতাংশের বেশি। এই খবরে স্বস্তি দেখছে রাজ্য সরকার, সাথে রাজ্যবাসীও। দেখুন বাংলার সার্বিক করোনা বুলেটিন, জেলা ভিত্তিক পরিসংখ্যান

২৪ ঘণ্টায় মৃত ৩৮, রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত