৩২ থেকে ৬ শতাংশে নামল পজিটিভিটি রেট, মৃত্যু মিছিল অব্যাহত বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডের তৃতীয় ঢেউ যেভাবে মাথা চাড়া দিয়েছিল সেভাবে তাঁর ব্যাপ্তি ঘটেনি। দ্বিতীয় ঢেউয়ের মতই দ্রুত গতিতে সংক্রমণের গতি বাড়ছিল করোনার তৃতীয় ঢেউয়ের। কিন্তু সেই ঢেউ যেন আচমকাই অস্তমিত হয়েছে। যতটা দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছিল ততটাই দ্রুত গতিতে কমছে সংক্রমণের গতি। কদিন আগেই কেন্দ্র সতর্ক করেছিল কোভিডের পজিটিভিটি রেট নিয়ে। কিন্তু সেই সতর্কবানীর মাত্র ২০ দিনের মধ্যেই পজিটিভিটি রেট প্রায় স্বাভাবিক যায়গায় ফিরে এসেছে বাংলায়।

আরও পড়ুনঃ কৃষকদের দাবী মেটায়নি সরকার, সোমবার বিরোধ দিবসের ডাক রাকেশ টিকায়িতদের

কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় সারা রাজ্য জুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। আজ সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭৫০ জন। এদিন বাংলার অ্যাক্টিভ কেস কমেছে ৬ হাজার ৩৫৬ টি। এই মুহুর্তে বাংলা জুড়ে ৩১ হাজার ৫৬২ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন।

রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় মোট ৫৭ হাজার ৮৫ টি কোভিড টেস্ট হয়েছে। যা নিয়ে এখন পর্যন্ত সার্বিক টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লক্ষ ৮৩ হাজার ২৪২। আজকের তথ্য বলছে, ৩২ থেকে ৬ শতাংশে নামল পজিটিভিটি রেট। সার্বিকভাবে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৬০৬। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৫৮৩। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৪১ হাজার ৪৬১ জন।

আজ কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। উত্তর ২৪ব পরগণা জেলায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। আজ দক্ষিণ ২৪ পরগণা জেলাতে কোন মৃত্যুর ঘটনা না ঘটলেও আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। হুগলী জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮৭ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। আজ হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১২০ জন, মৃত্যু হয়েছে ৫ জনের।

৩২ থেকে ৬ শতাংশে নামল পজিটিভিটি রেট, মৃত্যু মিছিল অব্যাহত বাংলায়। দেখুন বাংলার সার্বিক পরিসংখ্যান।

b657617a4bca402e9b464c65a792927c 0002

৩২ থেকে ৬ শতাংশে নামল পজিটিভিটি রেট, মৃত্যু মিছিল অব্যাহত বাংলায়।
৩২ থেকে ৬ শতাংশে নামল পজিটিভিটি রেট, মৃত্যু মিছিল অব্যাহত বাংলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন