৭ দিনের মধ্যে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় ৭৫%, তৃতীয় ঢেউ আসন্ন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন্তা বাড়াচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে কলকাতাতেও। আজ কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় ২৬০ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। যদিও এই পরিসংখ্যান আজকের প্রদত্ত বুলেটিনে আপডেট হবেনা। কিন্তু বাড়তে থাকা সংক্রমনের গতি ভয় ধরাচ্ছে আমজনতা কে। কারন গত বৃহস্পতিবার রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩০ যা ৭ দিনের মধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৫%।

আরও পড়ুনঃ জ্যোতি বাবুর পার্টিকে একটা ভোট দিন, বিধায়ক চেয়ে কাতর আবেদন সিপিআইএমের।

কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। পুজোর পরেই সংক্রমনের গতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে ২৩২ জন নতুন আক্রান্ত কে সাথে নিয়ে ৪৬ টি অ্যাকটিভ কেস বেড়েছে তিলোত্তমায়। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫ জনের। যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১১৮।

অন্য জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগণায় সংক্রমণ সব থেকে বেশি পাওয়া গিয়েছে। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৪৩ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগণার পরেই রয়েছে হুগলী। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। এদিন দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। পিছিয়ে নেই হাওড়াও। হাওড়া তে এদিন আক্রান্ত হয়েছেন ৬৫ জন। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা বাদ দিয়ে কোন জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে যায়নি।

৭ দিনের মধ্যে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় ৭৫%, তৃতীয় ঢেউ আসন্ন?

রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৩ হাজার ১৮ টি। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫৭ হাজার ৯০ জন। বাংলায় করোনা ভাইরাসের কবলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২১ জন। সার্বিক ভাবে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। দেখুন আজকের বুলেটিন

৭ দিনের মধ্যে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় ৭৫%, তৃতীয় ঢেউ আসন্ন?
৭ দিনের মধ্যে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় ৭৫%, তৃতীয় ঢেউ আসন্ন?

a7480355d3e7447eb928c0981e1b84f7 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত