বাংলার ক্রিকেটে করোনা হানা, আক্রান্ত কোচ সহ ৭ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। একমাসেই বিশ্বের ১১৭ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত সাড়ে ৩৩ হাজারের বেশি, ওমিক্রন আক্রান্ত ১৭০০

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে। আমাদের রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা, তার মধ্যে কলকাতা ও দুই ২৪ পরগণার অবস্থা খারাপ। আর এবার করোনা হানা দিল বাংলার ক্রিকেট দলে। এই মুহূর্তর খবর ক্রিকেটার, স্টাফ মিলিয়ে করোনা আক্রান্ত বাংলার মোট সাত জন।

সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীর শরীরে বাসা বেধেছে করোনা। করোনার কবলে বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, কাজি জুনেইদ সইফি, গীত পুরীও। যদিও ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের প্রত্যেকেই উপসর্হহীন ছিলেন বলে সিএবি সূত্রে খবর।

বাংলার ক্রিকেটে করোনা হানা, আক্রান্ত কোচ সহ ৭ জন

গতকাল তাঁরা ম্যাচও খেলেছেন। রিপোর্ট আসার পরই অবশ্য আক্রান্ত ক্রিকেটাররা এবং সহকারী কোচ সৌরাশিস লাহিড়ি নিভৃতবাসে চলে গিয়েছেন। বাড়তে থাকা এই করোনার সংক্রমণ চিন্তা বাড়িয়েছে বাংলা শিবিরে। কারণ এগিয়ে আসছে রনজি ট্রফি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর