নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। একমাসেই বিশ্বের ১১৭ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে।
আরও পড়ুনঃ ওমিক্রন আসলে আশীর্বাদ, এই ভেরিয়েন্টকে প্রাকৃতিক ভ্যাকসিন বলছেন চিকিৎসকরা!


দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মহামারীতে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০। রবিবার তা ছিল সাড়ে ২৭ হাজারের সামান্য বেশি।
শতকরা হিসেবে সোমবার তা লাফ দিয়ে ২২.৫ শতাংশ বেড়েছে। একদিনে করোনার বলি দেশের ১২৩ জন। অপর দিকে দেশের লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে তা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। মৃত্যুমুখে পড়েছেন ৪ লক্ষ ৮১ হাজারের বেশি।
দেশে করোনা আক্রান্ত সাড়ে ৩৩ হাজারের বেশি, ওমিক্রন আক্রান্ত ১৭০০
সুস্থতার হার তুলনায় খানিকটা কম। গত ২৪ ঘণ্টায় কোভিডের (COVID-19) কবল থেকে সুস্থ হয়েছেন মাত্র ১০ হাজার ৮৪৬ জন। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৭০০এ।


অপর দিকে রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৭০০। ফলে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের।







