Breaking News: কুন্নুরে সেনাকপ্টর দুর্ঘটনা, ভিতরে ছিলেন বিপিন রাওয়াত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই এক উদ্বোধনী অনুষ্ঠানে দেশের করোনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রওয়াত। সেখানে করোনার এই নতুন প্রজাতির সঙ্গে লড়াই করার ও অভিনব পদ্ধতির কথা উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু তারপরে ২৪ ঘণ্টা কাঁটার আগেই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন বিপিন রাওয়াত।

আরও পড়ুনঃ WhatsApp Account Ban: বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কিন্তু কারণ কি?

আজ তামিলনাড়ুর কুন্নুরে সেনাকপ্টর দুর্ঘটনার কবলে দেশের চিফ অফ দ্যা ডিফেন্স বিপিন রাওয়াত। তবে শুধু তিনিই নন জানা গিয়েছে, সঙ্গে তাঁর পরিবার বর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু আধিকারিক। সবমিলিয়ে প্রায় ১৪ জনের উপস্থিত থাকার কথা সামনে এসেছে।

তবে বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

কুন্নুরে সেনাকপ্টর দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় বিপিন রাওয়াত

কুন্নুরে সেনাকপ্টর দুর্ঘটনা, ভিতরে ছিলেন বিপিন রাওয়াত
কুন্নুরে সেনাকপ্টর দুর্ঘটনা, ভিতরে ছিলেন বিপিন রাওয়াত

এই মুহূর্তে তামিলনাড়ুর কুন্নুর জেলার নীলগিরি পর্বতের সেই জঙ্গল চত্বর। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বিপিন রাওয়াত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মালদহ থেকে সহানুভূতি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন