নজরবন্দি ব্যুরোঃ রেপো রেট (Repo Rate) বৃদ্ধি করল দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI। গতকাল RBI এর মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা। যার ফলে দেশের আর্থিক নীতিতে বড় সড় বদল আসতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ভাবে বাড়বে দুধ এবং ভোজ্য তেলের দাম।
আরও পড়ুনঃ এবার কি দেশে মহিলা রাষ্ট্রপতি? বিজেপি-র এই ইচ্ছের কাঁটা শুধু নীতীশ


গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI-র তরফ থেকে জানানো হয়েছে, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে RBI এর তরফ থেকে এই রেপো রেট ৪.৪০% করা হয়েছে।

মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন RBI এর গভর্নর শক্তিকান্ত দাস। সাংবাদিক সম্মেলনে দেশে মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে নেন তিনি। তাঁর কথায় উঠে আসে মুদ্রাস্ফীতির কথা। আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে ভারত সব জায়গাতেই যে মুদ্রাস্ফীতি হচ্ছে তা উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশে ভোজ্য তেল থেকে কৃষিজ সারের দাম সব কিছুর দাম বৃদ্ধির কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি।



রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, বৈশ্বিক পর্যায়ে গমের ঘাটতির কারণে অভ্যন্তরীণ দামেও তার প্রভাব পড়েছে। অন্যদিকে, সানফ্লাওয়ার অয়েলের উৎপাদন কম হওয়াতে এবং কয়েকটি প্রধান উৎপানকারী দেশ সূর্যমুখী তেলের উৎপাদন কম করাতে ভোজ্য তেলের দাম বাড়তে পারে। পোল্টি ফার্মের খাবারের দাম বৃদ্ধির ফলে পোল্ট্রি, দুধ ও দুগ্ধজাত পণ্যের দামও আরও বাড়তে পারে।
ভোজ্য তেল আর দুধের দাম বাড়বে ব্যাপক ভাবে, আরও চাপ মধ্যবিত্তের পকেটে

এই প্রসঙ্গে বলা যায়, ভারতকে ভোজ্য তেলের জন্য এখনও আমদানির উপর নির্ভর করতে হয়। মূলত ইন্দোনেশিয়া থেকে পাম তেল আসে ভারতে। সম্প্রতি ইন্দোনেশিয়া পাম তেল রফতানি করা নিষিদ্ধ করেছে। তাই ভারতকে ভোজ্য তেল আমদানি করতে হবে অন্য কোন দেশ থেকে। সেই কারনেই দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ইউক্রেন থেকে যুদ্ধের জেরে আমদানি বন্ধ হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে সানফ্লাওয়ার অয়েলেরও।








