নজরবন্দি ব্যুরো: হিজবুলের সাথে যোগাযোগ, আবারও বিতর্কের মুখে কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মেহেবুবা ঘনিষ্ঠ পিডিপি যুবনেতা ওয়াহিদ পররারের বিরুদ্ধে হিজবুল জঙ্গিদের সাহায্য করার অভিযোগ। ওয়াহিদ পররারকে গ্রেফতার করেছে এনআইএ। সূত্রের খবর, গত দুদিন ধরে দিল্লির এনআইএ সদর দপ্তরে ওয়াহিদকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ আধিকারিকরা।
আরও পড়ুনঃ ৯৩ শতাংশ ছুঁই ছুঁই সুস্থতার হার, বঙ্গে আজ মৃত্যু ৫১ জনের।
জঙ্গিদের সাহায্যের অভিযোগের পাশাপাশি হাওলা লিংক নিয়েও তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। অবশেষে বুধবার তাকে গ্রেফতার করে এনআইএ। এনআইএ সূত্রে খবর, হিজবুল কম্যান্ডার নাভেদের সাথে ওয়াহিদের যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বলাই যায়, আসন্ন ডিডিসি নির্বাচনের আগেই পিডিপি উপর বজ্রাপাত নেমে এসেছে। ওয়াহিদ দক্ষিণ কাশ্মীরের পিডিপির একজন সক্রিয় ও দাপুটে নেতা। তার কারণেই ওই এলাকায় পিডিপি দল আবার মাথা উঠিয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, আসন্ন ডিডিসি নির্বাচনে পুলওয়ামা থেকে পিডিপি প্রার্থী হয়েছেন ওয়াহিদ। নির্বাচনের ঠিক আগেই সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের মদত দেওযার অভিযোগে পিডিপি যুবনেতাকে গ্রেপ্তার করল এনআইএ। তদন্তকারী সংস্থার জানিয়েছে, হিজবুল কমান্ডার নাভেদ বাবুকে সাহায্যে কারার মতো গুরুতর অভিযোগ উঠেছে পিডিপি নেতার বিরুদ্ধে। অন্যদিকে ডিএসপি দাবিন্দর সিং হিজবুল সদস্যকে নিজের গাড়িতে করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বলেও জানা গেছে।
হিজবুলের সাথে যোগাযোগ, ডিএসপি দাবিন্দর সিংকে জেরা করেই পিডিপি নেতার বিরুদ্ধে তথ্য সামনে এসেছে এনআইএ এর। জানা গেছে, খুব শীঘ্রই তাকে ট্রানজিট রিমান্ডে জম্মু আনা হবে। নির্বাচনের আগেই এই ঘটনায় জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এদিন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি একটি ভিডিও টুইট করেন, যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে ওয়াহিদের প্রশংসা করতে দেখা গেছে।
দেখা গেছে কাশ্মীরের গণতন্ত্র মজবুত করার জন্য ওয়াহাদিকে বাহবা দিচ্ছেন রাজনাথ সিং। ভিডিওটি পোস্ট করার সাথে মেহবুবা মুফতি টুইটারে লেখেছেন, ওয়াহিদ পরবারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, পিডিপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে কোণঠাসা করতে ব্ল্যাকমেল করা হচ্ছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম নির্বাচন হতে চলেছে জম্মু-কাশ্মীরে।







