পাত্তা দিচ্ছেনা তৃণমূল, যেকোন মূল্যে বামেদের সাথে জোট টিকিয়ে রাখতে ‘অধীর’ কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েকদিন আগেই যে কংগ্রেসের মুখে তৃণমূল বন্দনা শোনা যাচ্ছিল এখন সেই কংগ্রেস কে পাত্তা দিচ্ছেনা তৃণমূল। কিছুদিন আগেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সম্মান বোধ জাগ্রত হয়েছিল মমতা বন্দোপাধ্যায়ের প্রতি। সেই সম্মান বোধের কারনেই ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেয়নি কংগ্রেস। কার্যত জোট ছিন্ন হয়ে গিয়েছে সিপিআইএমের সাথে। এখন তাঁর মুখেই উলটো সুর।

আরও পড়ুনঃ চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য অষ্টমীতেই আসছে কেন্দ্রীয় বাহিনী

কদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, মমতার বিরুদ্ধে প্রার্থী দেবেনা কংগ্রেস। বিপুল জনসমর্থন নিয়ে আসা তৃণমূল সরকারের কান্ডারী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অধীর। আচমকাই ভূতের মুখে রাম নামের মত অধীরের মুখে মমতা নাম শনা যাচ্ছিল ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের সাথে জোট করার জন্যে। মূলত হাইকমান্ডের নির্দেশেই উলটো সুর শোনা গিয়েছিলে অধীরের মুখে।

তবে এখন সময় গড়িয়েছে। মমতা বিরুদ্ধে প্রার্থী না দিয়ে কংগ্রেস যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তখন সেই হাত না ধরে তৃণমূল ব্যাস্ত একলা চলো নীতিতে নিজেদের আসল কংগ্রেস প্রমাণ করতে। এখানেই বেঁধেছে যুদ্ধ। তাহলে কি তৃণমূলের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী না দেওয়া ভুল হয়েছে? তা অবশ্য মানতে নারাজ অধীর। তিনি বলছেন, “কংগ্রেস সৌজন্য দেখাতে কার্পন্য করে না। মুখ্যমন্ত্রী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন। তাকে সম্মান দিতেই প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাত্তা দিচ্ছেনা তৃণমূল, যেকোন মূল্যে বামেদের সাথে জোট টিকিয়ে রাখতে ‘অধীর’ কংগ্রেস।

পাত্তা দিচ্ছেনা তৃণমূল, যেকোন মূল্যে বামেদের সাথে জোট টিকিয়ে রাখতে 'অধীর' কংগ্রেস।
পাত্তা দিচ্ছেনা তৃণমূল, যেকোন মূল্যে বামেদের সাথে জোট টিকিয়ে রাখতে ‘অধীর’ কংগ্রেস।

কিন্তু এখন পাত্তা দিচ্ছেনা তৃণমূল। আর অধীর বলছেন ২০১১ সালে কংগ্রেসের সাথে জোট করে ক্ষমতায় এসে কংগ্রেস কে হত্যা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে তৃনমূলের সাথে দোস্তি না হওায় কংগ্রেস এবার ঢলেছে সিপিআইএম তথা বামেদের দিকে। সূত্রের খবর পুজোর পর এবার সিপিআইএমের সাথে জোট আলোচনায় বসতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি। এমনকী, চারটি উপনির্বাচনের যে তিনটিতে কংগ্রেসের প্রার্থী নেই সেখানে বামেরা প্রচারে ডাকলে প্রদেশ নেতৃত্বকে হাজির থাকতে হবে বলে শুক্রবার দলীয় বৈঠকে নির্দেশ দিয়েছেন তিনি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর