নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন পুজোর পরেই। তার নিরাপত্তার জন্য এখন থেকেই তৎপর নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে, পুজোর মধ্যেই রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) আসছ চারটি কেন্দ্রের নিরাপত্তার জন্য।
আরও পড়ুনঃ ঠাকুর দেখতে বেরোলেই মানতে হবে এই নিয়ম, দেখে নিন এক নজরে
পরে প্রয়োজনে বাড়তি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে সূত্রের খবর। জানা গেছে, ১৩ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর (Durga Pujo) অষ্টমীর দিনই এসে পৌঁছনোর কথা বাংলায়। এই বাহিনীতে রয়েছেন ৮ কোম্পানি সিআরপিএফ (CRPF), ৯ কোম্পানি বিএসএফ, ৫ কোম্পানি এসএসবি এবং ৫ কোম্পানি সিআইএসএফ (BSF) জওয়ান।

এর আগে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
গোসাবা, শান্তিপুর, খড়দহ, দিনহাটা – এই চার জায়গা অর্থাৎ যেখানে আগামী ৩০ তারিখ ভোট রয়েছে, সেখানকার স্পর্শকাতর এলাকায় আপাতত এরিয়া ডমিনেশনের কাজ করবেন বাহিনীর জওয়ানরা।

চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য অষ্টমীতেই আসছে কেন্দ্রীয় বাহিনী
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিনই চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। তবে পুজোর মধ্যে কোনওরকম প্রচার চালানো হবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। পুজোয় মানুষ উৎসবের আমেজে থাকেন। ঠাকুর দেখতে যান প্যান্ডেলে প্যান্ডেলে। সেসময় প্রচার করলে সমস্যা হতে পারে বলে তিনি নেতাদের সতর্ক করে দিয়েছেন।



