নজরবন্দি ব্যুরোঃ Rafale মামলায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ, যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানাল কংগ্রেস। ভারত এবং ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে ৫৯ হাজার কোটি টাকার রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তিতে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স প্রশাসন। তাই এই চুক্তির তদন্ত করতে এক বিচারককে নিয়োগ করেছে সে দেশের আইন বিভাগ।
আরও পড়ুনঃ ৫৯ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ‘রাফালে’ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ ফ্রান্সের।
এই খবরে উজ্জীবিত কংগ্রেস। ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাফেল চুক্তিতে যে বড়সড় দুর্নীতির অভিযোগ করছিলেন, তা সঠিক হওয়ার ইঙ্গিত মিলছে। স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়েছে মোদী সরকার। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, রাফালে মামলায় দুর্নীতি এবার একেবারে প্রকাশ্যে চলে এল। ফ্রান্স সরকারের তদন্তের নির্দেশের সঙ্গে সঙ্গে রাফালে মামলায় কংগ্রেস এবং রাহুল গান্ধীর বক্তব্য সত্যি প্রমাণিত হয়েছে।”
কংগ্রেসের প্রধান মুখপাত্র, রনদীপ সিং সুরজেওয়ালা এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেছেন। তার কথায়, “ফ্রান্স সরকার যেখানে দুর্নীতির অভিযোগ মেনে নিচ্ছে, সেখানে যে দেশে আসল দুর্নীতিটা হল, সেখানে কী যৌথ সংসদীয় কমিটির তদন্ত শুরু হওয়া উচিত নয় কি? Rafale মামলায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তার প্রশ্ন, প্রধানমন্ত্রীর কি সাহস আছে? নিজের সরকারকে যৌথ সংসদীয় কমিটির সামনে দাঁড় করানোর?
রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তিতে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ভারত এবং ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে চুক্তি খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স। ফরাসি পাবলিক প্রসিকিউশন সার্ভিসের আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরুর কথা স্বীকারও করেছে। এর আগে চলতি বছর এপ্রিলে রাফালে (Rafale Deal) চুক্তিতে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয় মিডিয়াপার্টেরই একাধিক রিপোর্টে।



