নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যের নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। ক্ষমতাচ্যুত হতে হয়েছে পাঞ্জাবেও। এমত অবস্থায় সমস্ত স্তরের নেতাদের একজোট হয়ে এগিয়ে চলার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর কথায় দেশের গণতন্ত্র রক্ষার জন্য কংগ্রেসের পুনরুত্থান জরুরী।
আরও পড়ুনঃ Anubrata Mondal: কলকাতার পথে কেষ্ট, সিবিআই নোটিশে হাজিরা!


কংগ্রেস সভানেত্রীর কথায়, কেন্দ্রের শাসক দল একটানা বিরোধীদের নিশানা করে চলেছে। সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ ক্ষমতাকে প্রবল পরীক্ষার মুখে পড়তে হতে পারে। হুমকি দিয়ে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না কংগ্রেসকে। বিভেদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ইতিহাসকে বিকৃত করছে বিজেপি।
মঙ্গলবার কংগ্রেসের সংসদীয় বৈঠকে জি-২৩ এর গ্রুপকেও বিশেষ বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী। সোনিয়া গান্ধী বলেন, অনেকেই পরামর্শি দিচ্ছেন কীভাবে সংগঠন আরও মজবুত করা যায়। তাই অনেকের সঙ্গে এবিষয়ে কথাও চলছে। যেভাবে একাধিক রাজ্যে পরাজয় ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং আশ্চর্যজনক। আমাদের ধৈর্যের পরীক্ষা করা হচ্ছে।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মনমোহন সিং সহ লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে। এদিনের বৈঠকে স্থির হয় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সরব হবে কংগ্রেস।
দেশের গণতন্ত্র রক্ষার জন্য কংগ্রেসের পুনরুত্থান জরুরী, বৈঠকে কংগ্রেস
সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর নির্বাচনের পর্যালোচনা এবং মূল্যায়ন নিয়ে বৈঠকে বসে কংগ্রেস। ওয়ার্কিং কমিটির বৈঠকে ইস্তফা দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। পরে অবশ্য ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তে তা ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে জি-২৩ এর আলাদা করে বৈঠকে নেতৃত্বকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে।







