Congress: ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন কংগ্রেসের, নতুন চমক রাহুলের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গতবছর সেপ্টেম্বর মাসেই এই কর্মসূচি শুরু হয়েছিল। চলতি বছর তার বর্ষপূর্তি উপলক্ষে উপলক্ষে বিশেষ আয়োজন করতে চলেছে হাত শিবির। এই মাসেই ফের নতুন কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: ‘দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভাল’, দলের কর্মীদেরই খোঁচা! অনুপমের পোস্ট ঘিরে জল্পনা

২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টানা ১৩০ দিন ধরে দেশের বারোটি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত রাজ্য ঘুরেছেন তিনি। দলের নেতা-কর্মী থেকে শুরু করে বেশ কিছু তারকা এবং সাধারণ মানুষেরাও রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছেন। গত ৩০ জানুয়ারি ভারত জোড়ো যাত্রা শেষ হয়। এই কর্মসূচির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৭ তারিখ দেশজুড়ে প্রতিটি জেলায় ‘প্রতীকী’ ভারত জোড়ো যাত্রা পালন করার সিদ্ধান্ত নিল কংগ্রেস।

ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন কংগ্রেসের, নতুন চমক রাহুলের

ইতিমধ্যেই হাত শিবিরে ভারত জোড়ো যাত্রা ২.০-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রে খবর, চলতি মাসেই ফের যাত্রায় বের হবেন রাহুল গান্ধী। এবার যাত্রা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘খাসতালুক’ গুজরাট থেকে। সেখান থেকে হয়ে মেঘালয় ও বাংলাতেও যাত্রা করবেন বলে খবর। দেশের বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের মধ্যে ‘ভারত জোড়ো যাত্রা’র প্রস্তুতি দেখা যাচ্ছে। যদিও যাত্রাপথের রুট এখনও চূড়ান্ত নয়।

ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন কংগ্রেসের, নতুন চমক রাহুলের

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা শেষ করে ফিরতেই বড় জটিলতায় ফেঁসে গিয়েছিলেন রাহুল গান্ধী। মোদী পদবী বিতর্কে তাঁকে দোষী সাব্যস্ত করে গুজরাটের আদালত। খোয়াতে হয়েছিল সাংসদ পদ। যদিও আইনি লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন রাহুল গান্ধী। ফের সাংসদ পদ ফিরে পেয়ে স্বমহিমায় সংসদে পা রেখেছিলেন তিনি।

ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন কংগ্রেসের, নতুন চমক রাহুলের

ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন কংগ্রেসের, নতুন চমক রাহুলের
ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন কংগ্রেসের, নতুন চমক রাহুলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর