নজরবন্দি ব্যুরো: অমৃতসরে ব্যক্তিগত সফরে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার সকালেই স্বর্ণ মন্দির দর্শন করেন তিনি। স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাসন ধুতেও দেখা যায় তাঁকে। পাঞ্জাবের কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা রাহুল গান্ধীর এই সফর নিয়ে একটি টুইট করেছেন। পাশাপাশি দলীয় কর্মীদের ভিড় জমাতে নিষেধ করা হয়েছে।


সোমবার সকাল ১১ টা নাগাদ অমৃতসর মন্দিরে নামেন রাহুল গান্ধী। সেখান থেকে চলে যান স্বর্ণ মন্দিরে। পাঞ্জাবের কংগ্রেস সভাপতি টুইটারে লেখেন, ‘রাহুল গান্ধী ব্যক্তিগত সফরে এসেছেন। তাঁর এই সফরের মান রাখুন। সমস্ত দলীয় কর্মীদের বলা হচ্ছে আপনাদের উপস্থিত হওয়ার দরকার নেই। পরের বার আপনারা অবশ্যই আসবেন।’ এদিন ‘করসেবা’ করেন তিনি। স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাসন ধুয়ে দেন।

দলীয় সূত্রে খবর, সোমবার অমৃতসরেই রাত কাটাবেন রাহুল গান্ধী। তাঁর ব্যক্তিগত সফর হলেও এনিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খায়রাকে ২০১৫ সালের একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে পাঞ্জাবে রাগার সফর স্বাভাবিকভাবেই নানা জল্পনা তৈরি করছে। উল্লেখ্য, গত শনিবার ধৃত বিধায়ককে ১৪ দিনে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।



বিধায়ক গ্রেফতারের ঘটনায় আপ-কংগ্রেস তরজা শুরু হয়েছে। ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নেয় আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের আগে মোদী বিরোধী জোটে একসাথে রয়েছে কংগ্রেস ও আপ। তবে সুখপাল সিংয়ের গ্রেফতারিতে দুই রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে ‘ঠাণ্ডা লড়াই’। এদিকে ধৃত বিধায়ক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘রক্তের পিপাসু’ বলেও কটাক্ষ করেছেন।
Shri @RahulGandhi ji is coming to Amritsar Sahib to pay obeisance at Sachkhand Shri Harmandir Sahib. This is his personal, spiritual visit, let’s respect his privacy. Request all party workers to not be physically present for this visit. You all can show your support in spirit &…
— Amarinder Singh Raja Warring (@RajaBrar_INC) October 2, 2023
অমৃতসরের স্বর্ণমন্দির দর্শনে Rahul Gandhi, বাসন ধুয়ে সেবাদান করেন Congress সাংসদ








