আট রাজ্যে হারের কারণ খুঁজতে কমিটি গড়ল কংগ্রেস, মুকুট-হীন অধীরকে নিয়ে ভাবছেই না হাইকমান্ড!

সার্বিকভাবে দেখতে গেলে কংগ্রেসের এই ফলাফল খারাপই। বিশেষ করে ক্ষমতায় থাকা তিন রাজ্যে মুখ থুবড়ে পড়েছে হাত-শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একটা কামব্যাক হয়েছে ঠিকই। কিন্তু, তা কি প্রত্যাশাপূরণ করতে পেরেছে? উত্তর হল, না! ২০১৯ লোকসভার তুলনায় একধাক্কায় ৪৬ আসন বেড়েছে কংগ্রেসের। তবে, সার্বিকভাবে দেখতে গেলে কংগ্রেসের এই ফলাফল খারাপই। বিশেষ করে ক্ষমতায় থাকা তিন রাজ্যে মুখ থুবড়ে পড়েছে হাত-শিবির। মোট ৮ রাজ্যে কংগ্রেস হেরেছে। আর সেই হারের কারণ খুঁজতে এবার কমিটি গড়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুন: বারাণসিতে মোদিকে দেখে জুতো ছুঁড়ল কে? প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, তুঙ্গে বিতর্ক

২০১৯ সালে কংগ্রেস পায় মাত্র ৫৩ আসন। এবার তা বেড়ে হয়েছে ৯৯। সর্বোপরি, ‘ইন্ডিয়া’ জোট সাফল্য পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা আটকে দেওয়া গিয়েছে বিজেপির। তা সত্ত্বেও স্রোতে গা ভাসিয়ে দিয়ে চায় না কংগ্রেস হাইকমান্ড। বরং কেন আট রাজ্যে হারতে হল তা নিয়ে পর্যালোচনায় বসতে চাইছে হাত-শিবির। যে কারণে প্রতিটি রাজ্যকে নিয়ে গঠন করা হয়েছে কমিটি। আগামী কয়েকদিনের মধ্যে আলাদা আলাদা পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটিকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

আট রাজ্যে হারের কারণ খুঁজতে কমিটি গড়ল কংগ্রেস, মুকুট-হীন অধীরকে নিয়ে ভাবছেই না হাইকমান্ড!
আট রাজ্যে হারের কারণ খুঁজতে কমিটি গড়ল কংগ্রেস, মুকুট-হীন অধীরকে নিয়ে ভাবছেই না হাইকমান্ড!

মধ্যপ্রদেশের ২৯ আসনের সবকটিই হেরেছে কংগ্রেস। ছত্তিশগড়ে ১১টির মধ্যে দখলে এসেছে মাত্র ১টি। ওড়িশার ২১ আসনের মধ্যে কংগ্রেস পেল একটি আসন। উত্তরাখণ্ডের পাঁচ আসনের মধ্যে হাতের খাতায় শূন্য। দিল্লিতেও একটি আসনও আসেনি আপের সঙ্গে জোট করে। নিজেদের দখলে থাকা তিন রাজ্যেই প্রত্যাশার তুলনায় খারাপ ফল হয়েছে কংগ্রেসের। কর্নাটকে ২৮টির মধ্যে মাত্র ৯টি-তে জয় এসেছে। তেলেঙ্গানায় ১৭ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৮টি। হিমাচলের চার আসনেই হারতে হয়েছে হাত শিবিরকে। এই আট রাজ্যের ফলাফল নিয়ে গড়া হয়েছে আলাদা কমিটি।

আট রাজ্যে হারের কারণ খুঁজতে কমিটি গড়ল কংগ্রেস, মুকুট-হীন অধীরকে নিয়ে ভাবছেই না হাইকমান্ড!

আট রাজ্যে হারের কারণ খুঁজতে কমিটি গড়ল কংগ্রেস, মুকুট-হীন অধীরকে নিয়ে ভাবছেই না হাইকমান্ড!

এখানেই একটা বিষয় অনেককে ভাবাচ্ছে। সেটা হল বাংলা। এই রাজ্যেও কংগ্রেসের ফল ভালো হয়নি। দু’টো আসন থেকে এবার একে নেমেছে তারা। সর্বোপরি, বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী হেরে গিয়েছেন। কিন্তু, বাংলার খারাপ ফলাফল খতিয়ে দেখার জন্য আলাদা করে কমিটি গড়া হয়নি। তবে, বঙ্গে ভোট বিপর্যয়ের পর্যালোচনা করতে আগামী ২১ জুন মৌলালি যুব কেন্দ্র বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে অধীর উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর সেই পর্যালোচনা বৈঠক নিয়ে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত