নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু ছুটলেন অন্য জেলার প্রচারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু ছুটলেন অন্য জেলার প্রচারে। এবারের নির্বাচনে সবথেকে হাই প্রোফাইল লড়াই নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ে নজর গোটা দেশের। নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিজেপি নেতাদের সামনে পেলেই বিভিন্ন রাজ্যের সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, নন্দীগ্রামে আপনারা জিতবেন? সেই নন্দীগ্রামে ভোটের আগে আজ ছিল শেষ রবিবার।

আরও পড়ুনঃ দু দিনের হেফাজতে ছত্রধর, শরীরে আঘাতের দাগের জবাব দিতে হবে NIA কে, রায় আদালতের।

এই ছুটির দিনটিতে প্রচার পর্ব সকলেরই নজর কাড়ে। তাই অনুমান করা গিয়েছিল শুভেন্দু অধিকারী রবিবার সারাদিন থাকবেন নন্দীগ্রামেই। কিন্তু সকালেই তিনি সোজা চলে গেলেন দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে পাথরপ্রতিমা এবং সাগরে রোড শো, জনসভা করলেন বিজেপি প্রার্থীদের সমর্থনে। শুভেন্দুর কর্মসূচি ঘিরে ব্যাপক জনসমাগম হয় সেখানে। শুভেন্দুর হেলিকপ্টার পাথরপ্রতিমা পৌঁছতেই মানুষ ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সেখানে রামগঙ্গা থেকে মিলন মোড় পর্যন্ত রোড শো করেন তিনি। সেই দুটি কর্মসূচি সেরে সন্ধ্যায় শুভেন্দু চলে আসেন খড়্গপুরে।

বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন। ঠিক সেই সময় নন্দীগ্রামে বসন্ত উত্‍সবের মঞ্চে হাজির থেকে জনসংযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা সেখানকার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বসন্ত উত্‍সবের ব্যানারে কর্মসূচি হলেও মঞ্চ থেকে মমতা পুরোপুরি রাজনৈতিক প্রচার করেছেন অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করে। ঠিক এখানেই প্রশ্ন, শুভেন্দু কী নন্দীগ্রামে সময় কম দিচ্ছেন? তবে কী নিজের জয় নিয়ে এতটাই নিশ্চিন্ত সেখানে? এই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। বিষয়টি নিয়ে শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের ব্যাখ্যা, দাদা সারাবছর এখানকার মানুষের সঙ্গে থাকেন। নির্বাচন বলে নতুন করে কিছু করে দেখাতে হবে না।

নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু ছুটলেন অন্য জেলার প্রচারে। এই নিয়ে শুভেন্দুর এক অনুগামী বলেন  ” আজ রবিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আসছেন। তিনি যা বলবেন তার পাল্টা উত্তর শুভেন্দু দেবেন সোমবারই।” ভোটের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে মঙ্গলবার আসবেন অমিত শাহ। তার আগে অন্য পিচে একটু ব্যাটিং করে নিলেন শুভেন্দু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর