Domino’s Pizza: ডমিনোজের পিৎজার ময়দার উপর ঝুলছে কমোড পরিষ্কারের ব্রাশ, ভাইরাল পোস্টে বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফাস্ট ফুড খেতে কার না ভালোলাগে, এর তালিকায় রয়েছে অন্যতম একটি জনপ্রিয় খাওয়ারের নাম সেটি হল পিৎজা। আট থেকে আশি সব মানুষেরই ‘ফেভারিট’ খাদ্য তালিকায় উপরের দিকে থাকে এটি। আর বহু পিৎজা রসিকের প্রথম পছন্দ ডমিনোজ। কিন্তু, সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল এক ছবি ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি কিচেনে ঝাড়ু ঝোলানো। আর তার নিচে মাখানো ময়দার তাল সাজানো রয়েছে প্লাস্টিকের পাত্রে। চরম অপরিচ্ছন্নতা।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।

ওই ময়দায় তৈরি হবে নামী খাবারের দোকানের পিৎজা! কিন্তু তার একটি ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল। এই কিচেনটি ডমিনোজের বলে দাবি করেছেন এক জনৈক নেটনাগরিক। আর এই যাবতীয় বিতর্কে এবার মুখ খুলল এই সংস্থা। সাহিল করনানি নামে এক ব্যক্তি এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন, তাঁর দাবি এটি বেঙ্গালুরুর একটি ডমিনোজ আউটলেটের ভিতরকার পরিস্থিতি। প্রশ্ন তুলেছেন, খাবারের গুণমান এবং সংস্থার দায়িত্ব নিয়ে। তিনি লেখেন, ‘এ ভাবে তাজা পিৎজা পরিবেশন করা হয়!’

ডমিনোজের পিৎজার ময়দার উপর ঝুলছে কমোড পরিষ্কারের ব্রাশ, ভাইরাল পোস্টে বিতর্ক
ডমিনোজের পিৎজার ময়দার উপর ঝুলছে কমোড পরিষ্কারের ব্রাশ, ভাইরাল পোস্টে বিতর্ক

দাবি করেন এই ছবি ডমিনোজের বেঙ্গালুরুর একটি আউটলেটের। এই ছবিটিতে দেখা যাচ্ছে, কিচেনটি চরম অপরিচ্ছন্ন। খাবার প্রস্তুতকারী উপকরণের ঠিক উপরে ঝুলছে একটি ঝাঁটা। এছাড়াও কমোড পরিষ্কারের ব্রাশ, ঝাঁটা সব মিলে মিশে একাকার। সাহিল লেখেন, ‘এইভাবে ডমিনোজ ইন্ডিয়া পিৎজা বিক্রি করছেন। অত্যন্ত জঘন্য বিষয়। লোকেশন বেঙ্গালুরু।’ এই ছবি তিনি FSSAI India-কেও ট্যাগ করেছেন। পাশাপাশি, স্থানীয় বিধায়কের নজরেও বিষয়টি আনেন। এই ছবি দেখে কার্যত শিউরে উঠেছেন নেটিজেনরা।

এর পর নেটমাধ্যমে শুরু হয় আলোচনা এবং সমালোচনা। তাঁদের অধিকাংশের মন্তব্য, এমন নামী সংস্থার খাবার তৈরির এ রকম ছবি দেখে তাঁরা হতাশ। এ ক্ষেত্রে অবহেলার ছাপ স্পষ্ট। সংশ্লিষ্ট আউটলেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। ওই অভিযোগের জবাবও এসেছে ডোমিনোজের তরফে।

ডমিনোজের কোন আউটলেটে এই দৃশ্য দেখা গিয়েছে তা নির্দিষ্ট করে বললেন ছবি পোস্ট করা নেটিজেন। কিন্তু, তাঁর সাফ দাবি, বেঙ্গালুরুতেই দেখা গিয়েছে এই দৃশ্য। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, প্রতিদিন বহু মানুষ বিশ্বাস, ভরসা করে ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেন। সেক্ষেত্রে তাঁরা কতটা সুরক্ষিত? এই অস্বাস্থ্যকর রান্নাঘরে তৈরি পিৎজাই কি পেটে পড়ছে সাধারণ মানুষের? বিষয়টি নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে সেই সময় এই প্রসঙ্গে মুখ খুলেছে ডমিনোজও।

ডমিনোজের পিৎজার ময়দার উপর ঝুলছে কমোড পরিষ্কারের ব্রাশ, ভাইরাল পোস্টে বিতর্ক

ডমিনোজের পিৎজার ময়দার উপর ঝুলছে কমোড পরিষ্কারের ব্রাশ, ভাইরাল পোস্টে বিতর্ক
ডমিনোজের পিৎজার ময়দার উপর ঝুলছে কমোড পরিষ্কারের ব্রাশ, ভাইরাল পোস্টে বিতর্ক

এই ‘অস্বাস্থ্যকর রান্নাঘর’ বিতর্ক যখন চরমে সেই সময় এই নিয়ে টুইটে সাফাই দিয়েছে ডমিনোজ ইন্ডিয়া। সংস্থার তরফে বলা হয়েছে, ‘খাবারের সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। এই নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করবে না সংস্থা। এই বিষয়টি আমাদের নজরে এসেছে। সংস্থার তরফে পুরো ঘটনাটির তদন্ত করা হবে।’ অর্থাৎ এই ঘটনায় গ্রাহকদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছে সংস্থাটি। সেখানে বলা হয়েছে ঘটনার প্রেক্ষিতে তাঁরা একটি তদন্ত করতে চলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর