হামলা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর! VVIP দের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত কমিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হামলা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর! গতকাল নন্দীগ্রামে নিজের কেন্দ্রে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নন্দীগ্রামের মানুষের সমর্থন আর অনুমতি নিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। হয়েছেও তাই। মুখ্যমন্ত্রীর গমনে কার্যত আনন্দে উচ্ছাসে ভাসছিল নন্দীগ্রাম। গতকাল হলদিয়ায় গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তার পরই সিদ্ধান্ত নেন গতকাল নন্দীগ্রামে থেকে আজ ফিরবেন কলকাতা।

আরও পড়ুনঃ ‘অল্প ভুলে’র জন্য বাতিল হবেনা মনোনয়ন। আদালতের রায়ে উচ্ছাস পুরুলিয়ার জয়পুরে।

কিন্তু নন্দীগ্রামেই আক্রান্ত হন তিনি। কাল থেকে আজ পর্যন্ত বার বার দাবি করেছেন ভিড়ের মধ্যে থেকে ৪-৫ জন এসে ধাক্কা দিয়েছে তাঁকে। পায়ে এবং কোমরে চোট নিয়ে কালই ভর্তি হয়েছেন SSKM এ। কর্মী সমর্থকদের বার্তা দিতে আজই তিনি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন লড়াইয়ের ময়দানে ফিরবেন তিনি শীঘ্রই। কিন্তু মুখ্যমন্ত্রীর ওপর এহেন আক্রমণ তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি।

ওপর দিকে বিরোধীরা বারবার বলেছে মাননীয়া মিথ্যে অভিনয় করছেন এবং এই ধাক্কার ঘটনা মিথ্যে। তার মধ্যেই সেই সময়ের ফুটেজ চেয়ে নির্বাচনের দ্বারস্থ হয়েছে বিজেপি। প্রশ্ন উঠেছে রাজ্যের মূখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা বলয়ে থাকেন। সেখানে কিভাবে সেই বলয় ভেদ করে ৪-৫জন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে। তার থেকেও বড়ো প্রশ্ন Z+ নিরাপত্তা বলয়ে থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি এই আক্রমনের শিকার হতে হয় তাহলে অন্যান্য নেতা মন্ত্রী এবং রাজ্যের সাধারণ মানুষ কি করবেন।

হামলা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর! নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা ব্যস্ত থাকবেন নিজদের নির্বাচনী প্রচারে। সেক্ষেত্রে কি হবে পরিস্থিতি। এসব প্রশ্নের মধ্যেই রাজ্যের VVIP দের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। তাঁদের নিরাপত্তা আরো কড়াকড়ি এবং সুরক্ষিত করা হবেই বেলি সূত্রের খবর। ১২ঘণ্টা হয়নি এখনো আক্রমনের। এরই মধ্যে গোটা রাজ্য জুড়ে কার্যত শুরু হয়েছে বিক্ষোভ এবং আন্দোলন। মুখ্যমন্ত্রীর সুস্থতার প্রার্থনায় কোথাও কোথাও হচ্ছে পুজোআচ্চা। রাজ্য জুড়ে বিক্ষোভের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আজই রাজ্যের সকল জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন কমিশন। অন্যদিকে পরিস্থিতি খুঁটিয়ে দেখতে আগামীকাল নন্দীগ্রামে যাচ্ছেন কমিশনের দুই পর্যবেক্ষক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর