নজরবন্দি ব্যুরোঃ বিগত কিছুদিনের তাপমাত্রা পারদ বেশ কিছুটা বেড়েছিল, কিন্তু আবহাওয়া বদলে শুক্রবার রাত থেকে আবারও খানিকটা কমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার রাত থেকেই হালকা শীতের আমেজ আবারও উপভোগ করছে রাজ্যবাসী।
আরও পড়ুনঃ নতুন গোয়েন্দা হচ্ছেন দেব! ঘোষণা নায়কের

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছিল কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে। সেই কথা মতোই শুক্রবার রাত থেকে ধীরে, ধীরে ঠান্ডা বাতাস বইছে রাজ্যের বিভিন্ন জেলায়। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭.৫ ডিগ্রি।

পাশাপাশি কমছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। সেই তাপমাত্রা রবিবার হবে ১৭.৪ ডিগ্রি। অর্থাৎ শনিবারের তলনায় থান্ডা বেশি হবে রবিবার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে।
ফের শীতের কামব্যাক, রাজ্যে কমলো তাপমাত্রার পারদ

সোমবারের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ থাকবে। জানুয়ারি শেষের দিকেই শীত বিদায় নিতে পারে এমনটাই বলছে আবহাওয়া দফতর।



