সামনে এসে জবাব দিন, সৌরভ কে নিশানা গাভাস্করের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগেই কার্যত বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন বিরাট। যা প্রকাশ্যে আশা মাত্রই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। তবে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই কে নিশানা করে কার্যত বোমা ফাটান বিরাট। যা শোনা মাত্রই সৌরভ গাঙ্গুলির পদত্যাগের দাবি ওঠে দেশ জুড়ে। এসবের মাঝেই বিস্ফোরক হয়ে ওঠেন সুনীল গাভাস্কর।

আরও পড়ুনঃ Pregnancy: প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছেন? রয়েছে ঝক্কিও! রইল কিছু সাবধানতা

কাল সাংবাদিক বৈঠকের পর আজ নির্ধারিত সময়ে চার্টার বিমানে করে অন্যান্য খেলোয়াড়রা রওনা হলেও সেখানে দেখা যায়নী বর্তমান ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি কে। যা নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

এসবের মাঝেই বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কে উদ্দেশ্য করে বিস্ফোরক হয়ে ওঠেন গাভাস্কর। তিনি বলেন বোর্ড এবং কোহলীর মধ্যে এই যে দূরত্ব তৈরি হয়েছে, তা মেটানোর প্রয়োজন রয়েছে। তাই সৌরভের উচিত এই অস্বচ্ছতা দূর করে মুখ খোলা এবং সবার সামনে বিষয়টি পরিষ্কার করা।

সামনে এসে জবাব দিন, সৌরভ কে তোপ সুনীলের

If Mohammed Azharuddin has inside information on rift in Team India, he should tell us: Sunil Gavaskar | Cricket News - Times of India
সামনে এসে জবাব দিন, সৌরভ কে নিশানা গাভাস্করের

সেইমতো এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর জানান,  “ বিরাটের এই মন্তব্যের জন্য বিসিসিআই কে অকারনে দোষারোপ করার দরকার নেই। ও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম করেই কিন্তু সমস্ত কিছু বলেছে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি। সেই কারনে ওকেই জিজ্ঞাসা করা উচিত হটাৎ কেন দু’জনের মন্তব্যে এতও অসঙ্গতি। তাই এই মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই সব থেকে উপজুক্ত লোক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন