WB SET: ফি ছাড়াই দেওয়া যাবে ‘সেট’ পরীক্ষা, জানালো কলেজ সার্ভিস কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সেট পরীক্ষাথীদের জন্য সুখবর। এবার থেকে আর কোনো ফি ছাড়াই সেট পরীক্ষা দেওয়া যাবে। কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) জারি করা নতুন বিজ্ঞপ্তিতে তেমনই উল্লেখ করা হয়েছে। তবে সবাই এই সুযোগ পাবেন না, যারা ২৩ তম সেট পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা এবারের সেট পরীক্ষা বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়াই দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: এবার তালিবান সরকার নিষিদ্ধ করল টিকটক ও পাবজি

সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করল কলেজ সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে ২৬ এ সেপ্টেম্বর এর মধ্যে তাদের যাবতীয় তথ্য কমিশনের তরফে দেওয়া ই মেইলে পাঠাতে হবে। যদিও ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন যারা আবেদন করবেন নির্দিষ্ট তথ্যসহ তাদের টাকা রিফান্ড অর্থাৎ ফেরত দিয়ে দেওয়া হবে। মূলত কলেজ সার্ভিস কমিশনের তরফে আগেই তা ঘোষণা করা হয়েছিল। এদিন তার নির্দেশিকা জারি করা হল।

ফি ছাড়াই দেওয়া যাবে 'সেট' পরীক্ষা, জানালো কলেজ সার্ভিস কমিশন
ফি ছাড়াই দেওয়া যাবে ‘সেট’ পরীক্ষা, জানালো কলেজ সার্ভিস কমিশন

প্রসঙ্গত কলেজ সার্ভিস কমিশনের (west bengal college service commission) মাধ্যমে অধ্যাপক নিয়োগের যোগ্যতা মান পরীক্ষায় সেট পরীক্ষায় গত কয়েক বছরের পরিসংখ্যানকে ফেলে ইতিমধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার সংখ্যা চলতি বারের “সেট” (WB SET) পরীক্ষার জন্য ৮০ হাজার পেরিয়ে গিয়েছে। রবিবার রাত পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

ফি ছাড়াই দেওয়া যাবে ‘সেট’ পরীক্ষা, জানালো কলেজ সার্ভিস কমিশন

9 26

এবারের সেট পরীক্ষা হবে আগামী বছরের ৯ জানুয়ারি। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, মোট ৩৩টি বিষয়ে এ বছর পরীক্ষা নেওয়া হবে। মোট দু’টি পত্রে পরীক্ষা হবে। একটি পত্রে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হবে এই প্রথম পত্রের পরীক্ষা। দ্বিতীয় পত্র শুরু হবে বেলা ১২ টা থেকে। সেই পত্রের পূর্ণমান থাকবে ২০০ নম্বর। মোট সময় পাওয়া যাবে দু’ ঘণ্টা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর