নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারের টাকা ব্যবসায়ী মাধ্যমে যেত মাওবাদীদের কাছে। সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কয়লা পাচার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যত অগ্রসর হচ্ছে ততই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। এবার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর কয়লা পাচারের টাকা ব্যবসায়ী মাধ্যমে যেত মাওবাদীদের হাতে। প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডের মূল মাথা অনুপ মাজি ওরফে লালাকে এখনও অধরা।
আরও পড়ুনঃ মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানায় প্রান হারালেন ১০ সাধারণ নাগরিক।


তাঁকে ধরতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মাঝেই লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়ালকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। কয়লা পাচারের টাকা ব্যবসায়ী অমিত আগরওয়ালের মাধ্যমে পৌঁছে যেত মাওবাদীদের কাছে। মাওবাদীদের কাছে কীভাবে টাকা পৌঁছে দেওয়া হত, কাদের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হত এগুলি সবই খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই আধিকারিকরা বেশ কিছু ল্যাপটপ এবং কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেন তদ্তকারীরা। সিবিআই সূত্রের খবর, এই ল্যাপটপ এবং হার্ডডিস্ক গুলি থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তার ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী দল এখন অমিত আগরওয়ালের সঙ্গে আর কে কে যুক্ত ছিল তাদের খোঁজ চালাচ্ছে।
প্রসঙ্গত, স্টিল ব্যবসায়ী অমিত আগরওয়াল উপর নজর ছিল এনআইএ গোয়েন্দাদেরও। মাওবাদীদের সঙ্গে অমিতের যোগাযোগ রয়েছে এ সম্পর্কে এনআইএ গোয়েন্দারা সিবিআইকে তথ্য দিয়ে সাহায্য করছে। জানা যায় টাকা দিয়ে মাওবাদীদের তিনিই সাহায্য করতেন। এদিকে সিবিআই এবং ইডির গোয়েন্দারা তত্পরতার সঙ্গে তদন্ত করছে কয়লা পাচার কাণ্ডের। প্রসঙ্গত, কিছুদিন আগেই কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে সিবিআই গোয়েন্দারা। দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়। বিকাশ মিশ্র হলেন আবার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর ভাই। কয়লা কাণ্ডে বিনয় মিশ্র জড়িত রয়েছেন এই অভিযোগে সিবিআই আধিকারিকরা বিনয় মিশ্রকেও খুঁজে চলেছে। পলাতক বিনয় মিশ্রের নামে ওপেন ওয়ারেন্ট জারি করা হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হলেন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। আর কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির শ্যালিকা এবং শ্বশুরকেও কয়লা কাণ্ড নিয়ে বিভিন্ন বিষয়ে জেরা করে সিবিআই আধিকারিকরা।
কয়লা পাচারের টাকা ব্যবসায়ী মাধ্যমে যেত মাওবাদীদের কাছে। সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তাঁর আগে বেশ কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকেও জেরা করে সিবিআই গোয়েন্দারা। তাঁদের বাড়িতেও হানা দেয় সিবিআই আধিকারিকরা। যা নিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল ভোট আসতেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁদের হেনস্থা করার চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিক বিশেসজ্ঞরা মনে করছেন নির্বাচন যত এগিয়ে আসবে ততই গতি পাবে এই মামলার তদন্ত।









