কয়লা কাণ্ডে তৃতীয়বার তলব অভিষেককে, ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা কাণ্ডে তৃতীয়বার তলব অভিষেককে, ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি! ৩ দিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু অভিষেক সাফ জানিয়ে দেন একদিনের নোটিশে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। সেই কারনেই ১০ দিন সময় দিয়ে আজ ইডির তরফে ই মেইল করে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর সূত্রের। ইডি সূত্রে খবর, ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

আরও পড়ুনঃ ত্রিপুরার তৃণমূল কর্মীর মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক, আপ্লুত পরিবার।

- Advertisement -

কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর পাননি তদন্তকারী আধিকারিকেরা। সেই কারনেই কয়লা কাণ্ডে তৃতীয়বার তলব অভিষেককে। এর আগে ৬ই সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। শেষে অভিষেক সাংবাদিকদের বলেছিলেন, “সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।” পরে যানা যায় ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি! তাঁরা আবার জিজ্ঞাসাবাদ করতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

উল্লেখ্য, আগের দিন ৯ ঘন্টা ধরে ইডি আধিকারিকরা কথা বলেন অভিষেকের সাথে। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন ‘‘আমি সব কথা বলেছি। লিখিত জবানবন্দী দিয়েছি। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই। যাঁদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এই এজেন্সিগুলি কিছু করেনি। কারণ তাঁরা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।”

কয়লা কাণ্ডে তৃতীয়বার তলব অভিষেককে, ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি!

৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি

এরপরেই অভিষেকের অভিযোগ, “যারাই বিজেপি-র বিরুদ্ধে লড়াই করেছে, তাঁদের চাপে রাখতে হবে, তাই এ সব করা হচ্ছে। আমি তদন্তকারী অফিসারদের অবস্থা বুঝি, ওঁদের কিছু করার নেই। ওদেরও চাপে থাকতে হয়। আমাদের ইচ্ছা করে আক্রমণ করা হচ্ছে।”

- Advertisement -

অভিষেক বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা লাগানোর আছে লাগিয়ে দিন। কিন্তু বিজেপিকে আমরা হারাবই। তাঁর কথায় ‘‘আমার বিরুদ্ধে প্রমাণ প্রকাশ্যে আনার কথা আমি আগেও বলেছি। পারলে প্রকাশ্যে বলা হোক আমার বিরুদ্ধে কী প্রমাণ আছে।’’ তাঁর কথায়, ‘আমাদের পেটের মধ্যে আগুন আছে। আমরা ২০২৪-এ বিজেপিকে হারাবই। কথা দিয়ে গেলাম।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর