নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ডে টেস্ট সিরিজের মাঝেই প্রকাশ্যে বড় খবর। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই নাকি বিরাটদের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী। তবে শুধু শাস্ত্রী একা নন, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জাতীয় দলে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান।
আরও পড়ুনঃ জল্পনার অবসান, দু’বছর লিওনেল মেসির ঠিকানা প্যারিস, কবে খেলবেন প্রথম ম্যাচ?
নতুন করে চুক্তিপত্রে সই করবেন না তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাস্ত্রী-সহ বাকিরা নাকি বিসিসিআইয়ের বোর্ড সদস্যদের ইতিমধ্যে এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন। শাস্ত্রীর বিকল্প হিসেবে ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়কে পরখ করে নিয়েছে বোর্ড ।

দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কার মাটিতে একদিনের সিরিজ জিতেছে ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের ভারত। গতকাল এনসিএ ডিরেক্টর পদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।

টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী সরে দাঁড়াচ্ছেন? তাহলে পরবর্তী কে?
২০১৪ সালে প্রথমবার ভারতীয় দলের দায়িত্ব নেন শাস্ত্রী। আট মাসের জন্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। তারপর দলের কোচ হয়ে আসেন অনিল কুম্বলে। এরপর কুম্বলে সরে যাওয়ার পর ২০১৭ সালে ফের প্রশিক্ষক হিসেবে নিয়ে আসা হয় শাস্ত্রীকে। ২০২১ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয় তাঁর সঙ্গে।




