নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক দুর্নীতি থেকে গরু পাচার মামলা হোক বা কয়লা পাচার চক্র সব কিছুতেই সিবিআই হাজিরার মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলের নেতাদের। শুক্রবার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল এবং শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। কিন্তু এদিন হাজিরা এড়িয়ে গেছেন দুই নেতাই। এবিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসি পাতা প্রমাণ করছেন।
আরও পড়ুনঃ সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, প্রায় ৯ শতাংশ দাম বাড়ছে Foreign Liquor-এর!


এদিন অনুব্রত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অধীর চৌধুরী বলেন, চালাকি করে দিদির পরামর্শে এড়িয়ে যাচ্ছেন। দিদি বুদ্ধি দিচ্ছেন, আমার হাসপাতাল খোলা আছে। চলে এস, এখানে থাক। খাওদাও, মস্তি করো। গরুপাচার কাণ্ডে আর কৈফিয়ৎ তলবে যেতে হবে না। গোটা সরকার জড়িত, এটা স্পষ্ট।

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে বহরমপুরের সাংসদ। তাঁর বক্তব্য, গরুপাচারকাণ্ড শুধু নয়, পশ্চিমবঙ্গের সব দুর্নীতিতে বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসি পাতা বলে প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সব কিছু জানেন। আপনার সজ্ঞানে সব কিছু হয়েছে। যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে। আপনি ধোয়া তুলসি পাতা হওয়ার চেষ্টা করলেও কিন্তু হবে না। কারণ, আপনার যাঁরা সবথেকে কাছের লোক, তাঁরা একের পর এক দুর্নীতির জালে ফাঁসছেন।


উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী। এছাড়াও একাধিকবার গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন অনুব্রত মণ্ডল। গত সপ্তাহে নিজাম প্যালেসে সিবিআই জেরার মুখোমুখি হন তিনি। কিন্তু তারপর বীরভূমে রয়েছে। বাকি প্রশ্নের উত্তরের জন্য সিবিআইকে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন।
মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসি পাতা প্রমাণ করছেন, কড়া ভাষায় আক্রমণ অধীরের

একাধিক মামলায় তৃণমূলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠার পর থেকে সুর চড়াতে শুরু করেছে বিরোধি দলগুলি। শুক্রবার একই ইস্যুতে শাসক দলকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন অধীর রঞ্জন চৌধুরী।







