নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধ বিধস্ত ইউক্রেন থেকে ফেরানো হচ্ছে পড়ুয়াদের। এবার পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিলেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। দিল্লি থেকে আগরতলা বিমানের ভাড়া দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। মানবিক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সাধুবাদ জানাচ্ছেন সে রাজ্যের মানুষ।


এবিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বক্তব্য, রাজ্যে মানুষের আশীর্বাদের জন্য আমি ঋণী। তাই তাঁদেরকে কৃতজ্ঞতা জানাতে ইউক্রেন থেকে যেসমস্ত ত্রিপুরার ছাত্ররা ফিরছেন তাঁদের দিল্লি-আগরতলা বিমানের খরচ নিজের বেতন থেকে মেটাবেন তিনি। এমনকি এবিষয়ে ত্রিপুরা ভবনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন থেকে যে সমস্ত ত্রিপুরার ছাত্ররা ফিরছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন তিনি।
উল্লেখ্য, গত ৯ দিনে ইউক্রেনের রাশিয়ার হামলায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। খাদ্য এবং জলের অভাবে বিপদের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। তাই তাঁদের ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এখনও অবধি ঘাঁসি খারকিভ এবং সুমি আটকে রয়েছে বহু পড়ুয়া। সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে ১৩০ টি বাসের আয়োজন করা হয়েছে।
রুশ হামলায় জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে আগুন। শুধুমাত্র ইউক্রেন নয়, জাপোরিজিয়া ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র। চেরনোবিলের তুলনায় এর ক্ষতির পরিমাণ আরও ১০ গুণ বেশী হতে পারে বলে দাবী করছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা।


মানবিক মুখ্যমন্ত্রী বিপ্লব, দিল্লি থেকে আগরতলা ফেরার খরচ বহন করবেন তিনি

তিনি বলেন, রুশ সেনাদের এখনই উচিত আগুন নিভিয়ে ফেলা। দমকল বাহিনী ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। একেবারে নিরাপত্তা বলয়ে গোটা এলাকা মুড়ে দেওয়া। নাহলে এর পরিণাম চেরনোবিলের থেকেও ১০ গুণ ক্ষতিকারক হতে চলেছে। কোনওরকম বিপদ এড়াতে ওই এলাকায় যুদ্ধবিরতীর দাবী জানিয়েছেন তিনি।







