নজরবন্দি ব্যুরোঃ গত নয় দিন ধরে ইউক্রেন দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দ্য টাইমস নামক এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, সাত দিনে তিনবার হামলার চেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্টকে। কিন্তু প্রত্যেকবারেই ইউক্রেনের আধিকারিকদের প্রচেষ্টায় সেই পরিকল্পনা বিফলে গেছে।
আরও পড়ুনঃ পাকিস্তানের পেশোয়ারে জোরালো বিস্ফোরণ, মৃত ৩০, আহত ৫০ এর অধিক


সূত্রের খবর, ইউক্রেনের প্রেসিডেণ্টকে হত্যার জন্য দুটি গ্রুপকে মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ওয়াগনার গ্রুপ এবং চেচেনের বিদ্রোহীরা। দ্য ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, চেচেনের একটি স্পেশাল ফোর্স কাদ্রোভাইটিস সম্পর্কে আগেই অবগত করেছিলেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওলেকসি দ্যানিলোভ জানিয়েছেন, যতবারই প্রেসিডেন্টকে হামলার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকবারেই বিফলে গিয়েছে তাঁদের পরিকল্পনা। তিনি আরও বলেন, গত শনিবারেই প্রেসিডেন্ট জেলেনিস্কিকে হামলার ছক কষা হয়েছিল। কিয়েভ সীমান্তে এই হামলার পরিকল্পনা ছিল চিচেন গ্রুপের। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তরফে বার্তা আসার পরেই তাঁদের পরিকল্পনা বানচাল করা হয়েছে।



এর আগে অবশ্য একাধিকবার জেলেনিস্কিকে হামলার পরিকল্পনার কথা উঠে আসছিল। এমনকি কিয়েভ শহর থেকে অন্য জেলেনিস্কিকে অন্যত্র যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু বারবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বরং লড়াইয়ের ময়দানে থেকে শেষ অবধি লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন।
সাত দিনে তিনবার হামলার চেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্টকে, চাঞ্চল্যকর তথ্য

সম্পরতি একটি ভিডিওতে পুতিনের উদ্দেশ্যে জেলেনিস্কির বার্তা, যদি কেউ মনে করে ইউক্রেন আত্মসমর্পণ করবে তাহলে ইউক্রেন সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। জেলেনিস্কির এই অদ্ম্য সাহসকে সাধুবাদ জানিয়েছে ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য দেশগুলিও।








