রাজ্যজুরে বনধ আউটডোর পরিষেবা, সংকটে সাধারণ মানুষ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডে এবার আরও জড়ালো হচ্ছে চিকিৎসকদের আন্দোলন। আজ রাজ্যজুরে সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ বনধ রাখার ডাক দিল চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। যার জেরে রাজ্য জুরে সকাল থেকেই ভোগান্তির স্বীকার হতে চলেছে একাধিক রোগী ও তাঁর পরিবার। আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও গভীর রুপ নিয়েছে। ইতি মধ্যেই খুন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত ভার গিয়ে পড়েছে সিবিআইয়ের হাতে। তবুও থামছে না জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন।

রাজ্যের অনেক মানুষ রয়েছে যারা বড় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন না। সেক্ষেত্রে তাদের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা। যার জন্য বহুদূর থেকে মানুষ ছুটে আসে আউটডোরের চিকিৎসা পেতে। কিন্তু বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আউটডোর পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। এমনকি জরুরি নয় এমন সমস্ত পরিষেবাও বনধ রাখার ডাক দেওয়া হয়েছে। ফলে আজ রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে।

এই সমস্যার গভীরভাবে সম্মুখীন হয়েছে যারা ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে এ রাজ্যে চিকিৎসা করাতে এসেছেন। হঠাৎ করে এই আউটডোর বন্ধ হয়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়েছে তারা। আর তাই আজ সকাল থেকেই বেশ খানিকটা শুনশান শহরের বিভিন্ন হাসপাতালে আউটডোর চত্বর।জানা গেছে বেশ কিছু রোগী, গুরুতর আহত রয়েছেন। তারপরও তাদের ফিরে যেতে হচ্ছে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকায়। যার মধ্যে রয়েছে ক্যানসার আক্রান্ত রোগীও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর