ইয়াসিন মালিকের রায়দানের আগে উত্তপ্ত শ্রীনগর, মোতায়েন নিরাপত্তা বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের অপরাধে বুধবার আদালতের কাছে মৃত্যুদণ্ডের আবেদন কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা এনআইএর। আজই কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যু চেয়ে দিল্লির দিল্লির একটি বিশেষ আদালতের দ্বারস্থ হচ্ছে এনআইএ। ইয়াসিন মালিকের রায়দানের আগে উত্তপ্ত শ্রীনগর।  

আরও পড়ুনঃ Yasin Malik: জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ প্রমাণিত, ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চাইল NIA

Image

এদিন সকাল থেকেই শ্রীনগরে মৌসীমা সংলগ্ন একাধিক জায়গায় বিক্ষোভে নামে জনতা। লালচক সহ একাধিক এলাকায় বন্ধ ছিল দোকানপাঠ। এদিন আদালতের রায়ের বিরুধে স্লোগান দিতে দেখা যায় ইয়াসিনের পরিবারকে। ইয়াসিনের পরিবারের পাশে যাতে না কোনও জমায়েৎ হয় সেজন্য আগে থেকে পদক্ষেপ নিয়েছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে।

সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের অভিযোগে ১৯ মে ইয়াসিন মালিককে গ্রেফতার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ মামলা দায়ের করা হয়। এদিন আদালতে ইয়াসিন মালিক বলেন, বুরহান ওয়ানির মৃত্যুর আধঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।

ইয়াসিন মালিকের রায়দানের আগে উত্তপ্ত শ্রীনগর, সকাল থেকে বন্ধ দোকানপাঠ 

ইয়াসিন মালিকের রায়দানের আগে উত্তপ্ত শ্রীনগর, সকাল থেকে বন্ধ দোকানপাঠ 
ইয়াসিন মালিকের রায়দানের আগে উত্তপ্ত শ্রীনগর, সকাল থেকে বন্ধ দোকানপাঠ

ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে তাঁকে। এদিন আদালতে ইয়াসিনকে নিয়ে যাওয়ার সময় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনরকমের অশান্তি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন