নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ইয়াসিন মালিককে সন্ত্রাসবাদী কাজে অর্থ যোগান দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত করেছিল এনআইএ। এবার কাশ্মীরি বিচ্ছন্নতাবাদী নেতার মৃত্যুদণ্ড চাইল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
আরও পড়ুনঃ অশান্ত উপত্যকা! ফের গুলির লড়াইয়ে খতম ৩ পাক জঙ্গি
কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ডের জন্য একটি বিশেষ আদালতের কাছে এই দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তদন্তের পর এনআইএর অভিযোগ, ইয়াসিন মালিকই উপত্যকার জঙ্গিদের অর্থসাহায্য করত।

আদালতে মালিক দোষীও প্রমাণিত হয়েছে। বিশেষ আদালতের বিচারক প্রবীণ সিংয়ের কাছে তদন্তকারী সংস্থাটি এই আবেদন জানিয়েছে। অন্যদিকে মালিকের আইনজীবী আবার এই নেতার যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে। এই মামলার ন্যূনতম সাজাই হল যাবজ্জীবন কারাদণ্ড।

জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ প্রমাণিত, ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চাইল NIA
সেই মামলাতেই ইয়াসিন মালিককে কী সাজা দেওয়া হবে, তা স্থির করার ভার এখন সম্পূর্ণ আদালতের হাতে। উল্লেখ্য, ‘আন লফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট’এ -দোষী সাব্যস্ত করা হয় ইয়াসিন মালিক।




