নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল এবং আইএসএফ-এর সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের। পাশপাশি হাতিশালায় ব্যপক বমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙরের হাতিশালা সিক্স লেনে আইএসএফের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ মানিকের চার্জশিটে ছিল কুন্তলের নাম, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
স্থানীয় সূত্রে জানা যায় শনিবার আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙরের আইএসএফের কর্মীরা গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলে। সেই সময় হাতিশালা সিক্স লেনে তৃণমূলের তরফ থেকে তাদের পথ আটকানো হয় বলে অভিযোগ। এর পরেই দু’পক্ষের হাতাহাতি, ধস্তাধস্তি এমনকী বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।

বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে এলাকায় চাপা উত্তেজনা এখনও রয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত। ওইদিন রাতে ভাঙড়ে গুলি চলে বলে অভিযোগ। আইএসএফ কর্মী-সমর্থকরা গুলি চালায় বলেই দাবি তৃণমূলের। যদিও সেই দাবি খারিজ করে আইএসএফ। প্রতিবাদে হাড়োয়া এলাকায় পথ অবরোধ করেন কর্মী-সমর্থকরা।
তৃণমূল এবং আইএসএফ-এর সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়

(প্রতীকী ছবি)
সেই রেশ ধরে শনিবার সকালেও উত্তেজনা তৈরি হয়। আইএসএফ কর্মী সমর্থকরা হাতিশালা মোড় অবরোধ করেন। আরাবুল ইসলাম জানিয়েছেন, ‘ওরা কাল রাত থেকে এলাকা উত্তপ্ত করছে। সর্বত্র বোম বাঁধার কাজ করছে ওরা। আমাদের তিনটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন অসহায় হয়ে পড়েছে’।



