নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আইপিএস অফিসার দেবাশিস ধরের৷ তাই রবিবার তাঁর বাড়িতে হানা দিলি সিআইডি। একইসঙ্গে এর আগে দুইবার গ্রেফতার হওয়া ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে সিআইডি৷ যিনি দেবাশিসের ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ সূত্রের খবর, কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গায় অভিযান চলছে৷
আরও পড়ুনঃ বাংলার অর্থনীতিকে ভাঙার চেষ্টা করছে ইডি, এমনটাই দাবি করলেন ফিরহাদ


দেবাশিসের বিরুদ্ধে আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগ দায়ের হয় ব্যারাকপুর কমিশনারেটে। গত কয়েক বছরে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হয়েছে আইপিএস অফিসারের। সেই ঘটনায় নতুন করে অভিযানে নামল সিআইডি৷ একইসঙ্গে তিনি সুদীপ্ত রায় চৌধুরীর ঘনিষ্ঠ বলেও পরিচিত৷
জানা গিয়েছে, দেবাশিস ধর ২০১০ সালের আইপিএস। এর আগে বিধাননগর কমিশনারেটে তিনি অ্যাডিশন্যাল সিপি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবশিস। সেই সময়েই নির্বাচনে শীতলখুচিতে গুলিকাণ্ড হয়৷ ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার পর থেকেই কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি৷ দেবশিসের বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় চলছে অভিযান৷
আইপিএস অফিসারের বাড়িতে সিআইডির হানা, চলছে একাধিক জায়গায় অভিযান
অন্যদিকে, সুদীপ্ত রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, নিজেকে ইডি আধিকারিক দাবি করে রোজভ্যালি কাণ্ডে মূল অভিযুক্ত গৌতম কুণ্ডুর কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন ইডির মামলা তিনি দেখে নেবেন৷ ২০২০ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে ইডি। এখন সেই ব্যক্তি সিআইডির স্ক্যানারে।









