নন্দীগ্রাম খুন নিয়ে তৎপর CID, তৃণমূল কর্মী হত্যায় জালে বিজেপি কর্মী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রাম খুন নিয়ে তৎপর CID, মাস খানেকের মধ্যেই জলে এসেছে মূল অভিযুক্ত। ২১ এর বাংলা ভোটে প্রার্থী নির্বাচন থেকে ফলাফল পরবর্তী দিন, লাইমলাইটে ‘হটসিট নন্দীগ্রাম’। পরতে পরতে নয়া ঘটনা ঘটেছে এই কেন্দ্রকে  নিয়ে।

আরও পড়ুনঃ মন্ত্রী করা হয়নি রাজু বিস্তকে, মোদিকে হুঁশিয়ারি দিলেন দার্জিলিং এর BJP বিধায়ক!

তার মাঝেই বিধানসভা ভোটের শুরুর দিন নন্দীগ্রামে দুষ্কৃতিদের হাতে ভয়ানক জখম হন নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। তাঁকে কলকাতায় এক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হলেও শেষরক্ষা হয়নি। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি গিয়ে সুবিচারেরর আশ্বাসও দিয়েছিলেন।

নন্দীগ্রাম খুন নিয়ে তৎপর CID, ৯ দিনের হেফাজতে বিজেপি কর্মী রাধাকান্ত। 

বয়ালের এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাদের দাব ছিল ঘাসফুল শিবিরের সঙ্গে যুক্ত থাকার কারণেই প্রাণ দিতে হয়েছে রবীন্দ্রনাথ মান্নাকে।  মাস খানেকের মধ্যেই ঘটনায় মূল অভিযুক্ত ধরা পড়লো রাজ্যের গোয়ান্দা বিভাগের হাতে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন মূল অভিযুক্ত রাধাকান্ত। অনেক খুঁজেও সন্ধান মেলেনি তাঁর।

নন্দীগ্রাম খুন নিয়ে তৎপর CID, অবশেষে খেজুরির হেড়িয়া এলাকায় গোপন ডেরা থেকে রাধাকান্তকে পাকড়াও করে। গতকাল তাঁকে হলদিয়া আদালতে তোলা হলে ৯ দিনের CID হেফাজতের নির্দেশ দেওয়ে হয়েছে। এদিকে রাধাকান্ত গ্রেপ্তারিতে তমলুকের চর্চিত নেতা প্রলয় পালের দাবী, মৃত্যু দুঃখের, তবে এখানে তৃণমূল কর্মী খুনে শুধু বিজেপি কর্মীদের নাম দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। অথচ বিজেপি কর্মী মৃত্যুকে দেখছেই না প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত