করোনা মোকাবিলায় বিপুল সহায়তা চিনের, মোদীকে সমবেদনার বার্তা দিলেন শি চিনফিং

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় করোনা মোকাবিলায় বিপুল সহায়তা চিনের। মারণ ভাইরাস রুখতে ১৬ বছর পর বিদেশ নীতি পরিবর্তন করেছে দেশ। দেশে লাফদিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিপুল পরিমানে সুস্থ হলেও, সংক্রমণের গতি বাড়িয়ে দিচ্ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। তাঁর সাথে চলছে মৃত্যু মিছিল। এদিকে হাসপাতালে শয্যা, অক্সিজেন, ওষুধের চরম আকাল।  বিদেশি রাষ্ট্র থেকে সাহায্য নিতে রাজি হয়েছে কেন্দ্র। চীনের থেকে ওষুধ, অক্সিজেন উৎপাদক নিতে ‘‌সমস্যা’‌ নেই বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ, জেতার আগেই মন্ত্রীসভা নিয়ে বৈঠক শাহ-নাড্ডার!!

কেন্দ্রের তরফে বলা হয়েছে, চাইলে রাজ্যের সরকারও বিদেশি রাষ্ট্র, বিদেশি সংস্থা বা সংগঠন থেকে করোনা মোকাবিলার জন্য অক্সিজেন উৎপাদক, ভেন্টিলেটর, ওষুধের মতো সাহায্য নিতে পারবে। এক্ষেত্রে কেন্দ্র কন বাঁধা হয়ে দাঁড়াবে না বলে জানানো হয়েছে। তবে এটাও বলা হয়েছে, কোনও বিদেশি রাষ্ট্রের অনুদান বা সাহায্য নেবেনা ভারত। কোনও দেশ যদি ‘‌উপহার হিসেবে কিছু দিতে চায়, তাহলেই তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হবে’‌। করোনা মোকাবিলায় মোদীকে সহযোগিতা এবং সমবেদনা বার্তা দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে চিনা সরকারি সংবাদ সংস্থা শিনহুয়াতে!

করোনা মোকাবিলায় বিপুল সহায়তা চিনের। করোনা পরীক্ষা এবং চিকিৎসার জন্য চিনের তৈরি ওষুধ, রাসায়নিক এবং সরঞ্জাম ভারতের বাজারে আসছে চীন থেকে।  এপ্রিল থেকে ভারতে প্রায় ২৬ হাজার ভেন্ট্রিলেটর এবং অক্সিজেন জেনারেটর, ১৫ হাজার মেডিক্যাল মনিটর এবং ৩,৮০০ টন ওষুধ, রাসায়নিক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবহার করেছে চিন। করোনাভাইরাসকে ‘মানবজাতি শত্রু’ হিসেবে চিহ্নিত করে তার মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রয়াসের উপরেও জোর দেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

করোনার দ্বিতীয় ধাক্কায় জর্জরিত দেশ। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারছে না ভারতবাসী! টিকা জুটছে না সবার কপালে, অব্যাহত রয়েছে রাজনীতি। এই পরিস্থিতিতে চীনের জিনপিং সরকার পাশে দাঁড়াতে চেয়েছে ভারতের। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারতের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এই লড়াইয়ে চীনা সরকার ও চীনের বাসিন্দারা ভারতের পাশেই রয়েছে। ভারত চাইলেই আমরা যে কোনওরকম সাহায্যের জন্য প্রস্তুত। আমার আশা, ভারত দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর