India-China: ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা, ডোকলামে গ্রাম বানাচ্ছে চিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সাল থেকে মুখোমুখি দুই প্রতিপক্ষ। দীর্ঘ সময়ের পরেও কিছুতেই থামছে না বিবাদ। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ডোকলাম থেকে ৯ কিলোমিটার পূর্বে একটি গ্রাম নির্মাণ করেছে চিন। ওই গ্রামের বেশ কিছুটা অংশ ভুটানের অংশ বলেই মনে মকরা হচ্ছে। একবার ওই এলাকা দখল করে ফেলতে পারলে শিলিগুড়ি করিডোরের কাছে চিনা ফৌজের থাবা পৌঁছানো এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KLO: মুখ্যমন্ত্রী যা করছেন, তা ঠিক করছেন না, গোপন ডেরা থেকে হুঙ্কার জীবন সিংয়ের

২০১৭ সালে ওই এলাকাতেই বিবাদে জড়িয়েছিল ভারত ও চিন। এখন সেখানেই আস্ত একটা গ্রাম গড়ে উঠেছে৷ বেজিংয়ের তরফে গ্রামটির নাম দেওয়া হয়েছে পাংডা৷ এটি ভুটান সীমান্তের কাছাকাছি বলেই সূত্রের খবর। যা ভুটানের আমো চু নদীর তীরেই অবস্থিত৷ এমনকি ওই গ্রামের কিছু অংশ ভুটানের বলেই জানা যাচ্ছে৷

ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা, থাবা বসাচ্ছে চিন 
ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা, থাবা বসাচ্ছে চিন 

সূত্রের খবর, শিলিগুড়ি করিডোর দখল করে ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা রয়েছে চিনা ফৌজের। প্রাক্রন এক সেন কর্তা জানিয়েছেন, পাংডা গ্রাম ও তার উত্তর ও দক্ষিণের গ্রামগুলি থেকেই বোঝা যাচ্ছে চিনারা ডোকলাম মালভূমির ঝাম্পেরি শৈলশিরার উপরে বৈধ অধিকার কায়েম করতে চাইছে।

ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা, থাবা বসাচ্ছে চিন 

ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা, থাবা বসাচ্ছে চিন 
ধীরে ধীরে উত্তর-পূর্ব দখলের পরিকল্পনা, থাবা বসাচ্ছে চিন 

এবিষয়ে এখনও অবধি ভুটানের রাষ্ট্রদূত এবং বিদেশমন্ত্রকের তরফে কোনও বার্তা মেলেনি। তবে সেনা সূত্রে খবর, ওই এলাকায় সেনা চিনা ফৌজের গতিবিধির ওপর নজর রেখেছে৷ যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় সেনা সর্বদা প্রস্তুত৷ এমনটাই সেনার তরফে জানানো হয়েছে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত