সীমান্তে সামরিক পরিকাঠামো নির্মাণ করছে চিন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সীমান্তে দ্রুত সামরিক পরিকাঠামো নির্মাণ করছে চিন! চীনের সাথে ভারতের শত্রুতার শেষ নেই।এবছর জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকা কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হয়। এর ফলে ভারত থেকে বাতিল করা হয়েছিল চীনের বিভিন্ন অ্যাপ। যদিও পরবর্তী সময়ে আরও অ্যাপ বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ পিঙ্ক বল টেস্টে ঘোষণা হল ভারতীয় একাদশ, ঋদ্ধিতেই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট।

এখন ডিসেম্বর মাস চলছে,এই হাড়হিম করা ঠান্ডার মাঝেও উত্তেজনায় উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। ভারত ও চীন এই দুই দেশ লাদাখে লালফৌজের আগ্রাসনের পর থেকেই মুখোমুখি আণবিক ক্ষমতা সম্পন্ন।প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ ঘটাতে পারে ভয়ংকর যুদ্ধ।

এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, চীনা সেনাবাহিনী সিকিম ও অরুণাচল প্রদেশ সীমান্তে দ্রুত সামরিক পরিকাঠামো নির্মাণ করছে।

কলকাতায় সেনার সদরদপ্তর ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ইস্টার্ন কমান্ড অনিল চৌহান বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, “লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন ও গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর চিন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাস সম্পূর্ণ উবে গিয়েছে। শীতের জন্য আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা প্রত্যাহার করছি। ইস্টার্ন কমান্ডের অধীনে সিকিমে প্রায় অরুণাচল প্রদেশে হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে নিয়েছে দুই দেশ।

সীমান্তে দ্রুত সামরিক পরিকাঠামো নির্মাণ করছে চিন! আমরা জানতে পেরেছি সিকিমে ও অরুণাচলের কামেং সীমান্তে দ্রুত সামরিক পরিকাঠামো তৈরি করছে পিপলস লিবারেশন আর্মি। সীমান্তে গ্রাম তৈরি করে যাযাবরদের সেখানে বসাচ্ছে চিন। কিন্তু যেকোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে শীতের মরশুমেও আমরা সম্পূর্ণভাবে তৈরি। তবে প্রচণ্ড ঠান্ডার জন্য ভারত ও চীন দুই পক্ষই টহল দিতে পারবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন