নজরবন্দি ব্যুরোঃ পিঙ্ক বল টেস্টে ঘোষণা হল ভারতীয় একাদশ, অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা নাকি ঋষভ পন্থ? ওপেনিং-য়ে পৃথ্বী শ নাকি শুভমান গিল? মাঠের বল গড়ানোর আগের দিন যখন এই প্রশ্নই ভারতীয় ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে।
আরও পড়ুনঃ বিধায়ক পদে ইস্তফা, শনিবার অমিতের হাত ধরে গেরুয়া শিবিরে শুভেন্দু।
তখন বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা পিঙ্ক টেস্টের জন্যে অজিদের বিরুদ্ধে এগারো জনের দল ঘোষণা করে দিল বিসিসিআই। মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক),
পিঙ্ক বল টেস্টে ঘোষণা হল ভারতীয় একাদশ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন। অপর দিকে পরিবর্ত ক্রিকেটার হিসেবে রিসার্ভে রয়েছেন শুভমান গিল, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাজেজা।



