Mamata Bannerjee: রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ ‘বাংলার শাড়ি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ বিভিন্ন জায়গায় কী ভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, তা নিয়ে নবান্নে রিভিউ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই ‘বাংলার শাড়ি’ নামে আউটলেট খোলার পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন: প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, পাশের হার ৮৭.৩৩ শতাংশ

সেই উদ্দেশে একটি কমিটিও গড়ে দেন তিনি৷ এই কমিটির চেয়ারম্যান হিসাবে মন্ত্রী ইন্দ্রনীল সেনের নাম প্রস্তাব করা হয়েছে৷ এছারাও ঐ কমিটিতে থাকছেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা ও অরূপ বিশ্বাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘বিশ্ববাংলা’ স্টোর রয়েছে। যেখানে বাংলার তাঁতিদের তৈরি পোশাক-আশাক বিক্রি হয়।

8 12
রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ ‘বাংলার শাড়ি’

তবে মমতা খোদ স্বীকার করে নেন ওই স্টোরগুলিতে থাকা শাড়ির দাম সামান্য বেশি। তাই ‘বাংলার শাড়ি’র দোকান খোলার ভাবনার কথা জানান। তিনি জানান, ওই দোকানে শাড়ি তো থাকবেই। তার সঙ্গে থাকবে মহিলাদের সালোয়ার এমনকী পুরুষদের পোশাকও।

রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ ‘বাংলার শাড়ি’

9 9

আধুনিক যুগের তন্বী নরম শাড়ি পরতেই মূলত পছন্দ করেন। তাঁদের পছন্দের কথা মাথায় রেখে শাড়ি তৈরি করতে হবে এবং ‘বাংলার শাড়ি’র শোরুমে তা রাখতে হবে বলেই জানান মমতা। তার ফলে শপিং মলমুখী আধুনিক ক্রেতাদেরও আকর্ষণ করতে পারবে ‘বাংলার শাড়ি’।

7 7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন