কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আরজিকর মেডিক্যাল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ। অভিযোগ, সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর দেহ। সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর। এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। এরপরেই ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। আর ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মহিলা চিকিৎসকের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে পৌঁছন তাঁর বাবা ও মা। আর তার পরেই তাঁদের সাথে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিবারকে এদিন তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুলিশের ওপর ভরসা রাখার কথাও বলেছেন বলে খবর।
যদিও ওই মৃত চিকিৎসকের বাবা-মায়ের দাবি, তার মেয়েকে খুন করা হয়েছে। দ্রুত এই ঘটনার তদন্ত হোক, তার মেয়ে জেন বিচার পায় বলেই কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি। ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করেছে স্বাস্থ্য সচিব। খোদ স্বাস্থ্য সচিবও পৌঁছেছেন আরজি করে। জানা গেছে তার উপস্থিতিতেই হবে ময়না তদন্ত। এই দিকে এই ঘটনায় প্তহে নেমেছে বিজেপি। তাঁদের দাবি এই ঘটনার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। এদিন বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বেই এই বিক্ষোভ দেখায় বিজেপি।



