ক্যানসারে আক্রান্ত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সঙ্গীত মহল তাঁকে বাপিদা বলেই চেনে। ইতিহাস সৃষ্টি করা বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য বাপিদা ক্যানসারের থার্ড স্টেজে আক্রান্ত। কেমো চলছে তাঁর। যে ব্যান্ড সাত থেকে আটের দশকের মধ্যে নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য তথা আপামর বাঙালিকে।

আরও পড়ুনঃ দুয়ারে সরকার সম্মানিত, মমতার প্রকল্পকে প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কার দিলেন মোদির সরকার

তাঁদের তৈরি বিখ্যাত গান এখন মানুষের মুখে মুখে ঘোরে। টেলিফোন, শহরের উষ্ণতম দিনে, দরিয়া একের পর এক সব বিখ্যাত গান তাঁদেরই তৈরি। সেই ব্যান্ডের সদস্য তাপস দাস ওরফে বাপি দা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।

ক্যানসারে আক্রান্ত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

কিন্তু এই কর্কটরোগের চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা তাঁর ছিল না। ফলে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। মুখ্যমন্ত্রীর কানে সেই খবর যেতেই তিনি হস্তক্ষেপ করেন। মন্ত্রী অরূপ বিশ্বাসকে তাপস দাসের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে বলেন।

ক্যানসারে আক্রান্ত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
ক্যানসারে আক্রান্ত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

এরপরেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাপসবাবুকে ভর্তি করা হয়। ব্যবস্থা করা হয় বিশেষ কেবিনের। নিয়মিত খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ পর্যায়ের পরিষেবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কৃতজ্ঞ শিল্পীর পরিবারও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সংগীত মহল। সবাই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

13 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন