নজরবন্দি ব্যুরো : বিজেপির হাতে খুন হতে পারেন মুখ্যমন্ত্রী, সামনেই ২১ শে বিধানসভা নির্বাচন। আর তার আগেই বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের একটি তথ্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তিনি এদিন বলেন, “গণতান্ত্রিক উপায়ে জিততে না পারলে মমতাকে খুনও করতে পারে বিজেপি।” আর এইদিনই এর পালটা উত্তর দিলেন, বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদারও।
আরও পড়ুনঃ বিজেপি মুক্ত পাহাড়; এক লক্ষ্যে দুই প্রবল প্রবল প্রতিদ্বন্দ্বীর সভা দার্জিলিং-এ।
এদিন, জীবনতলার সভা থেকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “মমতা যদি আমেরিকাও যায়, সেখানেও পায়ে একটা হাওয়াই চপ্পল আর পরনে তাঁতের শাড়ি। সংসার করল না। মানুষের জন্য একটা জীবন দিয়ে দিল। তারপরও তাঁকে নানাভাবে আক্রমণ ও ব্যতিব্যস্ত করতে দিল্লি সরকার ও বিজেপি দল উঠেপড়ে লেগেছে।
আমি অবাক হব না, যদি কোনওদিন শুনি ওরা যদি গণতান্ত্রিকভাবে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করেছে।” আর এরই পালটা জবাব দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। হালিশহরের ঘটনাকে হাতিয়ার করে তিনি এদিন বলেন, “বিজেপির নামে এসব কথা বলার আগে জানা দরকার যে এই দল খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। খুনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসই।
বিজেপির হাতে খুন হতে পারেন মুখ্যমন্ত্রী, হালিশহরে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। রাজ্যে একটা অশান্তি তৈরি করতে চাইছে তৃণমূল।” উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হালিশহরে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



